এই মুহূর্তে

বাঁকুড়ার বারোমাইল জঙ্গলে বাঘের সঙ্গে মুখোমুখি মোটরসাইকেল চালক

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ঝাড়গ্রামের বেলপাহাড়ির পর বাঘের আতঙ্ক এবার বাঁকুড়ার জঙ্গলে। রবিবার বাঁকুড়ার ১২ মাইল জঙ্গলে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বাঘ(Tiger) দেখতে পান স্থানীয় সুতান গ্রামের এক বাসিন্দা। তার দাবি মোটরসাইকেলের মুখোমুখি বাঘ দেখে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে রানিবাঁধের দিকে ফিরে যান। এরপর তার মুখে শুনে গ্রামবাসীরা ১২ মাইল জঙ্গলে গেলে সেখানে বাঘের পায়ের ছাপ উদ্ধার হয়। রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। ১২ মাইল জঙ্গলের একদিকে হচ্ছে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ি জঙ্গল (Belpahari Forest)এবং অপরদিকে পুরুলিয়ার(Purulia) কুইলা পালের জঙ্গল।

বন দফতরের কর্মীদের আশঙ্কা যেকোনো মুহূর্তে ব্যাক্তি ঝারগা মতবা পুরুলিয়ায় ঢুকে যেতে পারে। উড়িষ্যা থেকে জিনাত বাঘিনী বাংলায় ঢোকার পর তার পিছু পিছু এই বাঘটি এসেছিল। ঝাড় গ্রামের কাকড়া ঝড় জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে বাড়ি কুলের বাগডুবির জঙ্গলে প্রবেশ করেছিল বাঘটি।। শুক্রবার সকালে বাগডুবি গ্রামলাগোয়া জঙ্গলে ওই বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। শনিবার সকালে বাগডুবির জঙ্গল থেকে কুড়ি কিলোমিটার দূরে সারেঙ্গা ব্লকের পড়্যাশোলের জঙ্গলে ওই বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীরা। এরপরই রবিবার বাগডুবির জঙ্গল(Bagdubi Forest) লাগোয়া ১২ মাইল জঙ্গলে মোটরসাইকেল চালকের মুখোমুখি হয় রয়েল বেঙ্গল টাইগার।

রবিবার রানিবাঁধ ব্লকের সুলতান গ্রামের বাসিন্দা শুকলাল বেসরা মোটরসাইকেল নিয়ে রানী বাদ থেকে সুতানের দিকে যাচ্ছিলেন। ১২ মাইল জঙ্গলের রাস্তার ওপর একটি বাঘ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অতি দ্রুত বাইক ঘুরিয়ে রানিবাঁধের(Ranibadh) দিকে ফিরে যান। সেই সময় তার মোটরসাইকেলে পেছনে তার ছেলে বসেছিল। তারা ওই বাঘটিকে ১২ মাইল জঙ্গলের ভেতর একটি সাঁকর কাছে দাঁড়িয়ে থাকতে দেখেন। ওই গ্রামবাসী ফিরে গিয়ে গ্রামে সকলকে জানালে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা এরপর ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি পাহাড়িঝরার কাছে মাটিতে অসংখ্য বাঘের পায়ের ছাপ রয়েছে। এরপরই গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কন্যাদের চলার পথে সর্বদা সঙ্গী রাজ্য সরকার, শিশুকন্যা দিবসে বার্তা মমতার

রেডরোডে কুচকাওয়াজের মহড়ায় বড় দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির

সুখবর মেট্রোর যাত্রীদের, ১৫ বছর পর ফিরল রিটার্ন টিকিটের সুবিধা

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ