ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

Share:

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র তরুণ বিজ্ঞানী কর্মসূচি ‘যুবিকা’ (YUVIKA)-য় অংশগ্রহণের সুযোগ পেল বালুরঘাটের পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়, দক্ষিণ দিনাজপুরের দশম শ্রেণির ছাত্র অভ্র বসাক (Avra Basak)।সারা ভারত থেকে বাছাই করা ৪৫৬ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৭৬তম স্থান অর্জন করেছে অভ্র। আগামী ১১ই মে থেকে ২২শে মে পর্যন্ত সে হায়দ্রাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে এই বিশেষ কর্মসূচিতে অংশ নেবে।ইসরো স্কুল শিক্ষার্থীদের জন্য ‘যুব বিজ্ঞানী কার্যক্রম’, অর্থাৎ যুবিকা নামে এই কর্মসূচির আয়োজন করছে।

এর উদ্দেশ্য মহাকাশ বিজ্ঞান, মহাকাশ প্রযুক্তি ও তার প্রয়োগ সম্পর্কে প্রাথমিক জ্ঞান দেওয়া এবং ছোটবেলা থেকেই পড়ুয়াদের এই ক্ষেত্রে আকৃষ্ট করা। ইসরো আশা করছে, যুবিকা কর্মসূচি আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) ভিত্তিক গবেষণা বা কর্মজীবনে আসতে উৎসাহিত করবে।অভ্র বসাকের বাড়ি বালুরঘাট ব্লকের ভাটরা গ্রামে। তার বাবা আশীষ বসাক পেশায় কৃষক। অভ্রের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও এলাকাবাসী।

বিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, “অভ্র খুবই মেধাবী ও কৌতূহলী। জাতীয় স্তরের এই কর্মসূচিতে সুযোগ পাওয়া আমাদের বিদ্যালয় ও জেলার জন্য গর্বের।”অভ্র জানায়, “মহাকাশ বিজ্ঞান নিয়ে ছোট থেকেই আগ্রহ। ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে কাজ শেখার সুযোগ পাওয়া স্বপ্নপূরণ। ভবিষ্যতে রিমোট সেন্সিং নিয়ে গবেষণা করতে চাই।” তার এই সুযোগ পাওয়ায় গর্ব অনুভব করছে গোটা বালুরঘাট শহর। স্কুলের শিক্ষকরা সকলেই এই ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ এর স্বপ্ন দেখছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে