সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি অফিসের ভিতরে রাত ১০ টা নাগাদ রান্নাবান্না! তাও আবার শিক্ষকদের নথি ও ফাইল রাখা জায়গার কাছেই গ্যাস জ্বালিয়ে পাঁঠার মাংস রান্নার অভিযোগ। বালুরঘাটের জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শকের (DI) দফতরকে ঘিরে এমন অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শিক্ষক সংগঠনের সদস্য পিকনিকের আয়োজন দেখতে পান বলে দাবি। 

অভিযোগ, বুধবার রাতে অফিসের ভিতরে কয়েকজন কর্মী মিলে পিকনিকের আয়োজন করেছিলেন। সেখানে গ্যাস ওভেনে রান্না হচ্ছিল পাঁঠার মাংস। রান্নার পাশাপাশি নেশার আসর বসানোর প্রস্তুতিও চলছিল বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের কয়েকজন সদস্য সেখানে পৌঁছন। শিক্ষক সংগঠনের সদস্যদের দাবি, তাঁদের উপস্থিতি টের পেয়ে পিকনিকে থাকা কর্মীরা সেখান থেকে চলে যান। তবে ঘটনাস্থলে থেকে যায় রান্না করা মাংস, গ্যাস সিলিন্ডার, ওভেন, কড়াই-সহ বেশ কিছু সামগ্রী। এরপর বালুরঘাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে।

আরও পড়ুন: ৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

সংগঠনের অভিযোগ, সরকারি অফিসের ভিতরে গুরুত্বপূর্ণ নথি ও ফাইলের পাশে গ্যাস জ্বালিয়ে রান্না করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনওভাবে আগুন ছড়িয়ে পড়লে সরকারি নথি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। ওই রাতে দফতরের এক আধিকারিকও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি সংগঠনের সদস্যদের। এবিআরএসএমের কোষাধ্যক্ষ পাপাই চৌধুরীর দাবি, রাতের দিকে খবর পেয়ে তাঁরা অফিসে গিয়ে দেখতে পান ভিতরে পিকনিক চলছে। ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছে সংগঠন। যদিও পুরো ঘটনা নিয়ে ডিআই অফিস কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক