বিধায়কের বৃদ্ধা মায়ের হার নিয়ে চম্পট দুষ্কৃতীদের, প্রশ্নের মুখে পুলিশের নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ : বনগাঁ শহরের জনবহুল এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে বিধায়কের বৃদ্ধা মায়ের হার নিয়ে চম্পট। নজরদারি নিয়ে প্রশ্ন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বনগাঁয় । ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বাটা মোড় এলাকায় যশোর রোডে। এরপর বৃদ্ধা অহল্যা কীর্তনীয়া বনগাঁ থানার(Banga P.S.) দ্বারস্থ হন। অহল্যা কীর্তনীয়া বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক(MLA) অশোক কীর্তনীয়ার মা। বছর ৭৫’র বৃদ্ধা তাঁর প্রিয় সোনার হার খুঁইয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বাটা মোড় এলাকায় ওষুধ কিনতে এসেছিলেন। ওই সময় দুই যুবক লাল রঙের মোটর বাইকে করে এসে বৃদ্ধার সঙ্গে কথা বলার ছলে তার গলা থেকে হারটি খুলে একটি বোতলের মধ্যে পুড়ে দেয়।

সঙ্গে সঙ্গে অহল্যা দেবী চেঁচামেচি করতেই ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। অভিযোগ, জনবহুল বাটা মোড় পুলিশ মোতায়ন থাকে। সেই এলাকা থেকে বৃদ্ধার গলার হার খুলে নিয়ে চলে গেলো দুষ্কৃতীরা। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি নিয়েও। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের সন্ধানে সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে তল্লাশি।অন্যদিকে, শ্মশানে একটি গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার । তদন্তে পুলিশ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ বছরের সুব্রত মন্ডল নামে এক যুবক বাড়ির পাশে একটি শ্মশানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় ঝুলছিল।

তারপর হাড়োয়া থানার(Haroa P.S.) পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের নিথর দেহ উদ্ধার করেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২৩ বছরের সুব্রত মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ ।তবে পুলিশ জানাচ্ছেন ময়না তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য ।যুবক মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের দাবি, ওই যুবক অবিবাহিত ছিলেন। দীর্ঘ দুই বছর মানসিক রোগে আক্রান্ত ছিলেন। চলছিল তার চিকিৎসাও। এমনটাই দাবি করেছেন পরিবারের সদস্যরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের