বনগাঁয় ৩ সন্দেহভাজন বাংলাদেশিকে রাতের অন্ধকারে গা ঢাকা দেওয়ার আগে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: ফের গ্রেফতার ৩ সন্দেহজনক বাংলাদেশী । জাল পাসপোর্ট তৈরীর পরিকল্পনা না দুষ্কৃতি মূলক কাজের পরিকল্পনা জানতে পুলিশি হেফাজতের আবেদন ।দিন কয়েক আগে চোরা পথে ভারতে এসে গা ঢাকা দিয়েছিল ৩ বাংলাদেশ যুবক | বৃহস্পতিবার রাতে অন্য জায়গায় সরে যাওয়ার পরিকল্পনা করেছিল | খবর পেয়ে বনগাঁ থানার(Banga P.S.) কলমবাগান এলাকা থেকে তিনজনকে হাতেনাতে আটক করল পুলিশ | বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বনগাঁ-বাগদা সড়কের কলম বাগান বাজার এলাকায় |

পুলিশ জানিয়েছে ,ধৃতদের নাম মোঃ সোহাগ মিয়া, হাসান মিয়া ও ইয়াসিন সরকার | তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল ও গাজীপুর জেলায় | তোদের কথাবার্তা সন্দেহজনক ও তাদের চোরা পথে ভারতে আনা দুই দালালের সন্ধান চলছে |সূত্র মারফত জানা গিয়েছে, জাল নথিপত্র তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভিন দেশে যাওয়ার পরিকল্পনা কিংবা কোন দুষ্কৃতিমূলক কাজের পরিকল্পনা নিয়ে ভারতে এসেছিল ধৃতরা | সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করে পুলিশ।

বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন তিন বাংলাদেশি যুবকের কথাবার্তা সন্দেহজনক পায় পুলিশ। সে কারণেই পুলিশ তাদের হেফাজতে নিচ্ছে | তদন্তের জন্য বেশি কিছু এখন বলা সম্ভব নয় | তবে যে দালালরা ওদের এনেছিল তারা গা ঢাকা দিয়েছে । তাঁদের খোঁজে তল্লাশি শুরু পুলিশের। ধৃত তিন বাংলাদেশীর সঙ্গে কাদের যোগাযোগ আছে এদেশে তা খতিয়ে দেখছে পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের