ধনতেরাসের দিন সোনার দোকানে চুরির চেষ্টা, ধৃত তিন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ:মঙ্গলবার ধনতেরাসের ভিড়ের সুযোগ নিয়ে তিন মহিলা চুরির উদ্দেশ্যে একটি সোনার দোকানে ঢোকে। ভিড়ের মাঝে সোনার চুড়ি দেখার ছলে শুরু করে হাত সাফাইয়ের কাজ। বেশ কয়েকটি সোনার চুড়ি দেখার অছিলায় নিজেদের সঙ্গে আনা কাঁধে থাকা ব্যাগে ঢোকানোর চেষ্টা করে।এরপর সন্দেহ হয় দোকান মালিকের। তাদেরকে প্রশ্ন করলে তারা সঠিকভাবে কোন উত্তর দিতে পারে না। ওই তিন মহিলার গতিবিধি ও কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে।

দোকান মালিক তাদেরকে আটকে রেখে তৎক্ষণাৎ বনগাঁ থানাতে(Banag P.S.) বিষয়টি জানান। পুলিশ এসে ওই তিনজনকে আটক করে নিয়ে যায় থানায়। এরপর জেরা করে তাদের কথায় অসংগতি পেলে রাতেই তাদের গ্রেফতার করে পুলিশ ।বুধবার সকালে বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) তিন মহিলাকে পেশ করে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মর্জিনা বিবি, তাপসী দাস,বেলা দাস। সকলেই উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ও বারাসাতের বাসিন্দা।

এই চক্রে আরো কারা জড়িত আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই দোকানের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে এরা ভিড়ের মাঝে যে কোন জায়গায় ঢুকে জিনিসপত্র হাতিয়ে নিয়ে চম্পট দিত। ধনতেরাসের দিন এদের টার্গেট ছিল ভিড়ে ঠাসা বনগাঁর সোনার দোকান। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ধরা পড়ে যায় তিনজন মহিলা কেপমার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের