চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ, মানুষকে সচেতন করতে প্রচারে বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ: বাজারে কম দামি ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করল বনগাঁ বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ এসোসিয়েশন। রবিবার সকাল থেকে বনগাঁ হাসপাতাল(Banga Hospital) সংলগ্ন এলাকা বনগাঁ বাজার(Banga Market) সহ বাগদা, গাইঘাটা, গাড়াপোতার একাধিক বাজার এলাকায় ওষুধের দোকান সহ পথ চলতি মানুষের মধ্যে লিফলেট বিলি করে ভেজাল ওষুধ ও কম দামি ওষুধের বিষয়ে সচেতন করেন তাঁরা ।বাজার ছেয়েছে জাল ওষুধে এমনই অভিযোগ উঠে আসছে বারবার ।কম দামে সস্তা ওষুধ এবং ওষুধের গুণগত মান নিয়ে বারংবার প্রশ্ন তুলছে চিকিৎসক থেকে সাধারণ রোগীরা ।

কিন্তু রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছে একাধিক সংগঠন । তার মধ্যেই মানুষকে সচেতন করতে এবার রাস্তায় ওষুধ বিক্রেতা সংগঠনের সদস্যরা । তারা বলেন পরিচিত দোকান থেকে বারকোড দেখে এবং বিল করে ওষুধ নিতে হবে । তাহলে ভেজাল ওষুধ অনেকটাই রোধ করা যাবে । পাশাপাশি ভিন রাজ্য থেকে যে ওষুধগুলো আসছে সেদিকে ও নজর দিতে হবে । অন্যদিকে,পশ্চিম বর্ধমানে জাল ওষুধ নিয়ে জনগণকে সচেতন করতে আসানসোল জেলা হাসপাতাল মোড়ে পথসভা করল বেঙ্গল ড্রাগিস্ট এন্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন।

এই সংগঠনের সদস্যদের অভিযোগ মোটা ডিসকাউন্ট এর লোভ দেখিয়ে ভিন রাজ্য থেকে জাল ওষুধ এনে এই রাজ্যে বিক্রি করছে অসাধু ব্যবসাদাররা। সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দিয়ে সঠিক দোকান থেকে ওষুধ ক্রয় করার আবেদন করেন। সম্প্রতি বরানগর নাগেরবাজার এইসব এলাকা থেকে একাধিক গুদামে হানা দিয়ে প্রচুর পরিমাণে নকল ওষুধ বাজেয়াপ্ত করে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ