গাইঘাটা ও গোবরডাঙ্গা থানার ওসি’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ আদালতের, ২০ হাজার টাকা জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি,গোবরডাঙা: খুনের মামলায় বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগ । বিভাগীয় তদন্তের নির্দেশ গোবরডাঙা সহ দুই থানার পুলিশ অফিসারদের বিরুদ্ধে। সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা।দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগে শিক্ষক ভাইয়ের গ্রেফতারের ঘটনায় বারাসত ও বনগাঁ পুলিশ জেলার গোবরডাঙা(Gobardanga) ও গাইঘাটা থানার(Gaighata P.S.) পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন বনগাঁ আদালতের(Banga Court) অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ২ প্রদীপ কুমার অধিকারী।

অভিযুক্তর আইনজীবী মুকুল বিশ্বাস বলেন, শনিবার ওই খুনের মামলার রায়ে বিচারক জানান, গ্রেফতারির সময় ফৌজদারি আইন বা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানা হয়নি। তাছাড়া পুলিশ লকআপে অত্যাচারের অভিযোগও বিবেচনা করা হচ্ছে। এছাড়াও সেদিনের থানার সিসিটিভি ফুটেজ এবং জিডি খাতা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

সুপ্রিম কোর্টের(Supreme Court) কোনো গাইডলাইন এই গ্রেফতারির ক্ষেত্রে মানা হয়নি। একজন নির্দোষ ব্যক্তিকে ধরে অত্যাচার করা হয়েছে। সে কারণেই বিচারক তাঁর জামিন মঞ্জুর করেছেন |অভিযুক্তের আইনজীবীরা অভিযোগ তোলেন, এই গ্রেফতার আইন মেনে হয়নি। গ্রেফতারি নিয়ে ফৌজদারি আইনে বা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেগুলির একটাও অনুসরণ করা হয়নি। প্রথমে বিষয়টি বনগাঁ কোর্টের এসিজেএমের কাছে আবেদন করা হয়। তিনি সেই আবেদন মঞ্জুর করেননি। সেই রায়কে চ্যালেঞ্জ করে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত।পাশাপাশি অভিযুক্তর স্ত্রী বলেন, তার নির্দোষ স্বামীর ওপর পুলিশ অত্যাচার করেছে। গাইঘাটা ও গোবরডাঙ্গা থানার ওসি’র(OC)Banga Court  বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ আদালতের, ২০ হাজার টাকা জরিমানা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের