জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ ও নবদ্বীপ: জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রসেনজিৎ ঘোষ(Prasenjit Ghosh)  ও ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং তাঁর স্ত্রী উমা দাস(Uma Das) ঘোষ। ধৃত প্রসেনজিৎ বর্তমানে বনগাঁ সাংগঠনিক জেলায় তৃণমূলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন । অভিযোগ স্বামী হয়ে নিজের স্ত্রীকে পঞ্চায়েতের প্রধান বানাতে জাল এসসি সার্টিফিকেট তৈরি করে দিয়েছিলেন। ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উমা দাস সেই জাল সার্টিফিকেট জমা দিয়ে পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন।কোথা থেকে কিভাবে এই জাল সার্টিফিকেট তৈরি করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

অন্যদিকে,দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ ত্রাণ সামগ্রী উদ্ধারকাণ্ডে আটক নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা।নবদ্বীপে একটি ক্লাবঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ নবদ্বীপের বরালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ ত্রাণের ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার করে। সূত্রের খবর, ক্লাবের প্রায় দশটি ঘরে এই সামগ্রীগুলি মজুত করে রাখা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে সেখানে রাখা ছিল। ঘটনাস্থলটি নবদ্বীপ পুরসভার(Nabwadip Municipality) চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার পাড়ায় এবং তাঁর ফ্ল্যাটের পাশেই অবস্থিত বলে অভিযোগ উঠেছে। এর পরেই রাত আনুমানিক ৩টে ৪০ নাগাদ বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে নবদ্বীপ পৌরসভার পৌরপতীর নিজ বাসভবন থেকে তাকে আটক করে নিয়ে যায় নবদ্বীপ থানায়।

সেই সময় জনরোষে পড়তে হয় তাঁকে। উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন জুতো এবং জলের বোতল। এছাড়াও ওঠে ‘চোর চোর’ স্লোগানও। যদিও আটক করে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ অস্বীকার করেন।আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!