বাংলা বলায় মারধর! হরিয়ানা থেকে কালশিটে নিয়ে ফিরলেন বাবা ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : কাজ করতে গিয়েছিলেন ভিনরাজ্যে। কিন্তু সেখানে গিয়ে বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি ভেবেই তাঁদের মারধর করার অভিযোগ উঠেছে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। বাধ্য হয়ে বাড়িতে পালিয়ে এসেছেন বাবা ও ছেলে। মারধর করে তাঁদের গায়ে কালশিটে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরের বাসিন্দা সাধন দাস ও সৌভিক দাস কাজ করতে গিয়েছিলেন হরিয়ানায়। গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তাঁরা। সম্প্রতি পরিবারকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছেন সৌভিক দাস ও সাধন দাস। তাঁদের অভিযোগ, ভিন রাজ্যে পুলিশি হেনস্তার শিকার হয়ে তাঁরা পালিয়ে এসেছেন। বাংলায় কথা বলার জন্যই তাঁদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, গত ২৭ জুলাই কাজে যাচ্ছিলেন সাধন দাস। সেই সময়ে হরিয়ানা পুলিশ তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সাধন বাংলায় উত্তর দিতেই মারধর শুরু হয় বলে অভিযোগ। তাদের বেধড়ক লাঠিপেটা করা হয়। স্টিলের লাঠি দিয়ে মারা হয়েছে বলে জানা গিয়েছে। কোনওরকমে পরিবারকে নিয়ে গ্রামে পালিয়ে এসেছেন তাঁরা। বাবা ও ছেলে দুজনের শরীরেই কালশিটে দাগ দেখতে পাওয়া গিয়েছে। সৌভিক দাস জানিয়েছেন, তিন দিন ধরে বাড়িতে স্ত্রীকে রেখে পালিয়ে বেড়িয়েছেন। ঘরে ফিরতে পারেননি। তাঁদের মোবাইল ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। বাধ্য হয়ে হরিয়ানা থেকে কাজ ছেড়ে পালিয়ে এসেছেন তাঁরা। কোনওভাবেই হরিয়ানাতে তাঁরা আর ফিরে যেতে চান না।

বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার জন্য বার বার হেনস্তা হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও ঝাড়গ্রাম থেকে স্পষ্ট বলেছেন বাংলা ভাষার ওপর সন্ত্রাস মেনে নেওয়া হবে না। হেনস্তা হওয়ার ঘটনায় তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের দ্বারস্থ্য হয়েছেন তাঁরা।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা