স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর বাংলাদেশ সীমান্তে বাড়তি নিরাপত্তা, শুরু কড়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি,পেট্রাপোল: স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশের পরে সীমান্তে আরো জোর দেওয়া হল নিরাপত্তায় । সীমান্ত এলাকার বাসিন্দারা জানালেন বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর থেকে সীমান্ত এলাকায় বিএসএফের টহলদারি অনেকটায় বেড়েছিল। ফের ভারত – পাকিস্তান যুদ্ধের অবহে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার কালিয়ানী সহ একাধিক সীমান্ত এলাকায় এখনো ফেনসিং নেই। এই সমস্ত এলাকায় আরো বেশি বিএসএফ (BSF) মোতায়ন করা হয়েছে। পাশাপাশি দ্রুত ফেন্সিং দেওয়ার দাবি জানিয়েছেন সীমান্ত গ্রামের মানুষেরা।

তাদের বক্তব্য কাশ্মীরের মতন বাংলাদেশ থেকে দুষ্কৃতি বা জঙ্গিরা ফেন্সিংহীন এলাকা দিয়ে ঢুকে নাশকতার ছক করতে পারে। বনগাঁ মহকুমার পেট্রাপোল, বাগদা, গাইঘাটার সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি পেট্রাপোল(Petropol) বন্ধ এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা বারবার পর্যবেক্ষণ করছেন গোটা এলাকা। বিএসএফের পক্ষ থেকে ওইসব সীমান্তবর্তী গ্রাম গুলিতে গ্রামবাসীদের বারবার সতর্ক করা হচ্ছে।

অচেনা মুখ দেখলে তৎক্ষণাৎ বিএসএফ অথবা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর আবেদন জানানো হয়েছে। কোন অপরিচিত নতুন ব্যক্তিকে গ্রামে আশ্রয় না দেওয়ার সতর্কবার্তা দেওয়া হচ্ছে বিএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বিভিন্ন জায়গায় নতুন করে ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV)Bangladesh Border লাগানো হয়েছে। দিনের পাশাপাশি রাতেও সীমান্তবর্তী এলাকায় চলছে টহলদারি।রাতে অতিরিক্ত টহল, সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি চলছে। এর পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবনের জন সীমান্তসহ বিভিন্ন এলাকায় কড়া প্রহরায় প্রশাসন। পাশাপাশি ভারত-পাক যুদ্ধে ভারতীয় সেনাদের একের পর এক সাফল্যে গর্বিত ভারত – বাংলাদেশ সীমান্তের মানুষ। 

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!