স্ত্রীকে উদ্ধার করতে বাংলাদেশ থেকে ভারতে এলেন স্বামী, বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ

Share:

নিজস্ব প্রতিনিধি,নিমতা: স্বামী ও স্ত্রী পরিবারের অমতে বিয়ে করেছিলেন। বিয়ের কিছু দিন পরই স্ত্রীকে কাঁটাতার পেরিয়ে তার বাপের বাড়ির লোকেরা ভারতে নিয়ে চলে আসে। কোনও ভিসা পাসপোর্ট ছাড়া। থাকতে শুরু করে উত্তর ২৪ পরগনার নিমতা থানা(Nimta P.S.) এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়ি। যারা দুই দেশের নাগরিকত্ব ভোগ করছেন। খোঁজ খবর পেয়ে বৈধ ভিসা নিয়ে ভারতে আসেন স্বামী অরিজিৎ সরকার(Arijit Sarkar)। স্ত্রীকে আনতে যান। স্ত্রী বাসা থেকে বেরিয়ে তার সঙ্গে যেতে গেলে পরিবারের লোকেরা আরিজিতকে বেধড়ক মারধর করে।

ফলে নিজের বিয়ে করা স্ত্রীকে নিয়ে আর ফিরে যেতে পারেননি অরিজিত।তারপর থেকে স্থানীয় থানা থেকে প্রশাসনের সর্বস্তরে চিঠি দিলেও কোনও কাজ হয়নি। উল্টে হয়রানির শিকার হতে হচ্ছে বাংলাদেশি ওই নাগরিককে। এবার স্ত্রীকে ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করছেন অরিজিৎ সরকার।

ইতিমধ্যে তার একাধিক আইনজীবীর সঙ্গে আলোচনা হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা নেই এবং তার প্রতি অবিচার হচ্ছে অভিযোগ তুলে ওই বাংলাদেশি নাগরিক হাইকোর্টে বিচার চাইবার জন্য আবেদন জানাবেন। এখন দেখার বিষয়ে সেই আবেদন গ্রাহ্য করে কলকাতা হাইকোর্ট শুনানির দিন ধার্য করে কিনা।ইতিমধ্যে স্ত্রীর বয়ান ও লিখিতভাবে সংগ্রহ করেছেন অরিজিত সরকার।

প্রশাসনের বিভিন্ন দফতরে তিনি যে গেছিলেন সেই তথ্য ও প্রমাণ দাখিল করছেন কলকাতা হাইকোর্টে। তার সাহায্যে কেউ এগিয়ে আসেনি। কেউ কোনো রকম তার প্রতি অন্যায়ের প্রতিবাদ করেনি। একপ্রকার তার স্ত্রীকে আটকে রাখা হয়েছে আত্মীয়র বাড়িতে। এমনটাই অভিযোগ তিনি আদালতে আইনজীবীর মাধ্যমে লিখিত আবেদনের জানাবেন বলে জানা গিয়েছে।

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…