পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছর ধরে ভুয়ো পরিচয়ে দিব্যি কাটছিল জীবন। ভারতীয় তরুণীকে বিয়ে, জাল নথি তৈরি, ভোটার কার্ড থেকে আধার কার্ড সবই ছিল হাতের মুঠোয়। কিন্তু শেষরক্ষা আর হল না। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার দস্তুরহাট এলাকা থেকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আনারুল শেখ (২৫)। অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর ভুয়ো পরিচয়ের আশ্রয় নিয়ে দীর্ঘদিন এ দেশেই বসবাস করছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগোলা সীমান্ত দিয়ে গোপনে ভারতে ঢোকার পর আনারুল বিভিন্ন এলাকার আত্মগোপন করে থাকতেন। পরে তিনি এক ভারতীয় তরুণীকে বিয়ে করেন। তদন্তকারীদের দাবি, নিজের প্রকৃত পরিচয় গোপন রাখতে স্ত্রীর মামা কালাম শেখকে নিজের বাবা হিসেবে দেখিয়ে সরকারি নথি তৈরির প্রক্রিয়া শুরু করেন। এই ভুয়ো তথ্যের ভিত্তিতে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র-সহ একাধিক ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন বলে অভিযোগ। ওই নথিগুলির সাহায্যেই তিনি দীর্ঘদিন ধরে সন্দেহের বাইরে থেকে ভারতে বসবাস করছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশের দাবি, সাম্প্রতিক যাচাই অভিযানে তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযান চালিয়ে সাগরদিঘির দস্তুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, পরিচয় জালিয়াতি এবং সরকারি নথি প্রতারণার মাধ্যমে সংগ্রহের অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এই জাল নথি তৈরির পেছনে কোনও চক্র কাজ করেছে কি না এবং আর কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর