অজগরের বদলে পিৎজা, এই রেস্তোরাঁয় চমকে দেওয়া অফার

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা অজগর নিয়ে গেলে একেবারে ফ্রি পিৎজা! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। আমেরিকার ফ্লোরিডার এভারগ্লেডস সিটির এক রেস্তোরাঁ মালিক এমন অভিনব অফার ঘোষণা করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়েছে। আপনি যদি একটি বার্মিজ অজগর জীবিত বা মৃত নিয়ে তার রেস্তোরাঁয় পৌঁছান, তাহলে বিনামূল্যে পাবেন একটি বিগ সাইজ পিৎজা। তবে এটি নিছক প্রচারের কৌশল নয়, ফ্লোরিডার ক্রমবর্ধমান অজগর সমস্যার মোকাবিলার এক অভিনব প্রচেষ্টা।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁ মালিক ডাস্টিন ক্রাম নিজেই একজন অভিজ্ঞ অজগর শিকারি। তিনি জানান, বিশ্বের প্রথম রেস্তোরাঁ মালিক হিসেবে তিনিই অজগরকে ‘মুদ্রা’ হিসেবে গ্রহণ করছেন। এই ব্যতিক্রমী ভাবনার অনুপ্রেরণা তিনি পেয়েছেন ফ্লোরিডা পাইথন চ্যালেঞ্জ থেকে। প্রতি বছর আয়োজিত এই প্রতিযোগিতা এভারগ্লেডস এলাকা থেকে যত বেশি বার্মিজ অজগর সরানো যায়, তত বেশি পুরস্কার মেলে। সবচেয়ে বেশি অজগর ধরতে পারলে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হয়। ডাস্টিনের কথায়, অনেক মানুষ অজগর ধরলেও পরে সেটি নিয়ে কী করবেন, তা বুঝতে পারেন না। তাই কেউ যদি সম্প্রতি মানবিক উপায়ে মারা একটি বার্মিজ অজগর নিয়ে আসেন,তাহলে তিনি বিনামূল্যে একটি বিগ সাইজের পিৎজা পাবেন। স্থানীয়রা এই অফার পেয়ে অনেকেই অজগর সাপ দিয়ে পিৎজা নিয়ে বাড়ি ফিরছেন। 

আরও পড়ুন: মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

ডাস্টিন শুধু অজগর সংগ্রহই করেন না, তার প্রায় প্রতিটি অংশই কাজে লাগান। অজগরের চর্বি দিয়ে তৈরি হয় ত্বকের তেল, সাবান ও বিভিন্ন স্কিন কেয়ার পণ্য। হাড় দিয়ে বানানো হয় অলঙ্কার। অর্থাৎ অজগরের প্রায় প্রতিটি অংশই পুনর্ব্যবহার করা হয়। তিনি আরও জানান, অজগরের মাংস দিয়েও মাঝে মাঝে পিৎজা তৈরি করা হয়। তবে স্থানীয় খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়মের কারণে সেই পিৎজা বিক্রি করা যায় না। কারণ মাংসটি লাইসেন্সপ্রাপ্ত কসাইয়ের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয় না। তাই এমন পিৎজা তৈরি হলে সেটি গ্রাহকদের বিনামূল্যেই দেওয়া হয়। ডাস্টিনের দাবি, অজগরের মাংসের স্বাদ কিছুটা আলাদা হলেও খেতে বেশ সুস্বাদু। এমনকি তার রেস্তোরাঁয় ইগুয়ানার টপিং দেওয়া পিৎজাও পাওয়া যায়। গত কয়েক দশক ধরে ফ্লোরিডায় বার্মিজ পাইথন ভয়াবহ পরিবেশগত সমস্যায় পরিণত হয়েছে। জানা গিয়েছে, ১৯৭০ দশকে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে এই সাপগুলো সেখানে পৌঁছায়। এরপর দ্রুত বংশবৃদ্ধি করে এখন তাদের সংখ্যা প্রায় ৩ লক্ষে পৌঁছেছে বলে বিশেষজ্ঞদের অনুমান। সেই লক্ষ্যেই ডাস্টিন ক্রামের এই অভিনব অফার এখন শুধু বিনামূল্যে পিৎজা দেওয়ার উদ্যোগ নয়, পরিবেশ রক্ষার এক ব্যতিক্রমী প্রচেষ্টার উদাহরণ হয়ে উঠেছে।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার