দুর্গোপুজোর মরশুমই হাতিয়ার, বাংলাদেশকে মাধ্যম করে বঙ্গে জাল নোট বিস্তারে বদ্ধপরিকর আইএসআই

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েক দিন। তারপরেই মা আসবেন মর্ত্যে। মাঝেমধ্যে অল্পস্বল্প বৃষ্টি হলেও আকাশে পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বাতাসে পুজো পুজো গন্ধ। নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানে তিল ধরনের জায়গা না পাওয়া- সব কিছুই জানান দিচ্ছে মহামায়ার মর্ত্যে আগমনের সময় আগত প্রায়। এই উৎসবের মরসুমকেই হাতিয়ার করতে চাইছে কিছু অসাধু চক্র।

ধর্ম যার যার উৎসব সবার, এই নীতিতেই চলে বাংলা। পড়শি দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশও এই তথ্য সম্পর্কে ওইয়াকিবহাল। একটা সময় যখন পাকিস্তান, বাংলাদেশ আফগানিস্তান নিয়ে অখণ্ড ভারত ছিল তখন থেকেই তো বাংলায় দুর্গাপুজোর চল। তাই তারা এই বিষয়ে জানবে সেটাই স্বাভাবিক। তাছাড়া দুর্গাপুজোকে ইউনেস্কোর পক্ষ থেকে  কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির অভিধায় অভিহিত করা হয়েছে। আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে নিজেদের জাল বিস্তার করতে চাইছে পাকিস্তান। উৎসবের মরশুমে ফের সক্রিয় হয়ে উঠেছে  পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

আইএসআই  ‘স্পনসর্ড’ ভারতীয় জাল নোট কারবারের বাংলাদেশি সিন্ডিকেট নিজেদের পরিসর বিস্তার করতে চাইছে এ রাজ্যে। ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা উৎখাত হয়। তার ঠিক পরেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে ভারতীয় জাল নোট কারবারীদের মাথারা তৎপর হয়ে ওঠে। প্রচুর পরিমাণে বেড়ে যায় জাল নোট তৈরির কারবার।

দুর্গাপুজো বাঙালির প্রধান উৎসব। শক্তির আরাধনার সময়কেই হাতিয়ার করতে চাইছে  জাল নোট কারবারিরা। কমপক্ষে ১০০ কোটি টাকার জাল নোট এপারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশের ওই সিন্ডিকেট। পশ্চিমবঙ্গ নিশানার অগ্রভাগে রয়েছে। এই খবর গোয়েন্দা মারফত পেতেই ভারতে শুরু হয়েছে তৎপরতা। উত্তরবঙ্গের মালদহ এবং কোচবিহারে জাল নোট পাচারের বড়সড় দুটি প্রচেষ্টা রুখে দেওয়া হয়েছে।

মালদহ জেলার আন্তর্জাতিক সীমান্ত মহদীপুর থেকে মঙ্গলবার ২১ লক্ষ  টাকার জাল নোট সহ গ্রেফতার হয়েছে দুই যুবক। বেঙ্গল এসটিএফের আধিকারিকদের এই কীর্তি সত্যি প্রশংসনীয়। সোমবার রাতে কোচবিহারের তুফানগঞ্জ থানার পুলিশ একটি অভিযান চালিয়ে অন্দরান ফুলবাড়ি-১ পঞ্চায়েতের চামটা মোড় থেকে ৯৬ হাজার টাকার জাল নোট সহ মোটরবাইক চালক এক যুবককে গ্রেফতার করেছে। গোয়েন্দা সূত্রে খবর, মালদহ এবং কোচবিহার দুটি ক্ষেত্রেই উদ্ধার হয়েছে ৫০০ টাকার জাল নোট।

তুফানগঞ্জ থেকে যে যুবক জাল নোট সহ পুলিশের জালে ধরা পড়েছে তার নাম আউয়াল হোসেন। সে বাংলাদেশের রংপুর সীমান্তের চর বালাভূত গ্রামের বাসিন্দা। আর মালদহ আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার হওয়া ২১ লক্ষ টাকার জাল নোটের গোটা কনসাইনমেন্টটাই এসেছে ওপারের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর মডেল থানা এলাকা থেকে। সেখানেই তো জাল নোট তৈরির আঁতুরঘর।

গোয়েন্দা সূত্রে খবর গত দু’মাস ধরে মালদহের কালিয়াচক ও বৈষ্ণবনগর সীমান্তের ওপারে শিবগঞ্জ থানার শাহবাজপুর, পারদিলালপুর, কানসাট, বিনোদপুর, খোন্দা এবং চাঁপাই নবাবগঞ্জ শহরের নেয়ামতনগর, গোপালপুর ও রসুলপুরের মতো এলাকায় জাল নোট তৈরির কারবার বৃদ্ধি পেয়েছে। ওই সমস্ত এলাকার বিভিন্ন গৃহস্থ বাড়িগুলি জড়িয়ে পড়ছে এই ভয়ঙ্কর কাজে। সেসব বাড়িতেই নয় নয় করে মজুত রাখা হয়েছে কোথাও ২৫ লক্ষ, কোথাও ৫০ লক্ষ আবার কোথাও দু’তিন কোটি টাকার ভারতীয় জাল নোট। এই সব নোটের ৯৫ শতাংশই ৫০০ টাকার।

জাল নোট অধিকাংশ ক্ষেত্রে তৈরি হচ্ছে পাকিস্তানে। এই নোটগুলির বড়সড় অংশ যেমন পাকিস্তানের করাচি ও কতরি শহরে ছাপা হয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মাধ্যমেকার্গো কন্টেনারে করে ডিপ্লোমেটিক ট্যাগ নিয়ে ঢাকায় আসছে। সেখান থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া চাঁপাই নবাবগঞ্জ, তারপর সরাসরি প্রবেশ করবে বাংলায়- এই তাদের পরিকল্পনা।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫