সাঙ্ঘাতিক ঘটনা, ভারতীয় পাসপোর্ট বানিয়ে আমেরিকায় পাড়ি বাংলাদেশি নাগরিকের! সিআইডি তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নথিপত্র জাল(Fake Documents) করে নানান অবৈধ ক্রিয়াকলাপের ঘটনা প্রায়শই দখল করে খবরের শিরোনাম। কিন্তু বাংলাদেশি নাগরিক(Bangladeshi Citizen) ভারতীয় সেজে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছে এমনটা কখনও শুনেছেন কি! এই আশ্চর্যজনক ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই হইচই শুরু হয়ে গিয়েছে। নথি জাল করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে সোজা আমেরিকায়(America) পাড়ি দিয়েছেন এক বাংলাদেশি নাগরিক। সেখানে ভারতীয় হিসেবেই বহাল তবিয়তে রয়েছেন তিনি। এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ জ্বলছে মণিপুর, মুখ্যমন্ত্রীর মেয়ের বাড়ি পুড়িয়ে দিল উত্তেজিত জনতা

নদীয়ার(Nadia District) কল্যাণীর(Kalyani Incident) বাসিন্দা সৌরভ সিংয়ের অভিযোগ, ২০১০ সাল নাগাদ বেআইনিভাবে ভারতে আসেন বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা মনোরঞ্জন দে। এরপর একে একে ভারতে আসেন তাঁর দুই ছেলে অসীম ও মনীশ। কল্যাণী টাউনশিপে সৌরভের জমির পাশেই বসবাস শুরু করেন তাঁরা। এদেশে থাকতে থাকতেই ভুয়ো নথির সাহায্যে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্টও বানিয়ে ফেলে তাঁরা। ফলে ভারতীয় নাগরিক হিসেবে তাঁরা স্বীকৃতি পেয়ে যান অনায়াসেই। শুধু তাই নয়, ভুয়ো নথির দৌলতে তাঁরা সৌরভের জমি দখল করে নেন। এরপরই তাঁদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। নিম্ন আদালতে দায়ের হয় জমি বিবাদ সংক্রান্ত মামলা।

এদিকে ২০১৮ সাল নাগাদ মনোরঞ্জনের পাসপোর্ট সংক্রান্ত কিছু গদল ধরা পরায় তিনি অভিবাসন দপ্তরের হাতে ধরা পড়েন। এরপর তাঁকে বাংলাদশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলেও বেশ কয়েক বছর পর তিনি ফের ভারতে আসেন। এবার জাল নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট বানিয়ে আমেরিকা পাড়ি দেন অসীম। মনীশ ও তাঁর বাবা মনোরঞ্জন এখনও ভারতেই রয়েছেন।

আরও পড়ুনঃ বাঁশ দিয়ে বেধড়ক মারধর, হাড়োয়ায় নৃশংস পরিণতি ভবঘুরে মহিলার

সম্প্রতি এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নয়া নির্দেশে তিনি জানান, সিআইডির ‘মিসিং পার্সন ব্যুরো’ এই ঘটনার তদন্ত করবে। আমেরিকায় বসবাসকারী ওই ব্যক্তির ভিসা অবিলম্বে বাতিল করতে হবে এবং ১১ তারিখ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে বিচারপতির তরফে।

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…