কুম্ভকর্ণ বিএসএফ, শীতলকুচি থেকে কৃষককে অপহরণ করে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এপ্রিল মাসে জমিতে কাজ করতে হয়ে বাংলাদেশের (Bangladesh) দুষ্কৃতীদের হাতে গ্রেফতার হয়েছিলেন এক কৃষক। সেই ঘটনাই ফের ঘটল আরও একবার। গবাদি পশু ধান খেত নষ্ট করায় তার প্রতিবাদ করতে গিয়েই বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক। শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়া সীমান্তে ঘটেছে এই ঘটনা। কীভাবে বিএসএফ-এর (BSF) নজর এড়িয়ে এই ঘটনা ঘটল তা নিয়েই উঠছে প্রশ্ন।

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষককে কৃষ্ণকান্ত বর্মন নামেই চিহ্নিত করা হয়েছে। এমনটাই খবর স্থানীয় সূত্রে। জানা গিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে ধান ক্ষেত্রে কাজ করার সময়ে তাঁকে জোর করে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। চোখের সামনে এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পরেন মাঠে কর্মরত বাকি কৃষকরা। ভারতীয় কৃষককে অপহরণ করার পরেই মাঠে থাকা বাকি কৃষকের দ্রুত সীমান্তের এপারে ফিরিয়ে আনা হয়। শীতলকুচি থানার পুলিস ও বিএসএফের ১৫৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দারা অপহৃত ভারতীয় কৃষককে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে অপহৃত কৃষক কৃষ্ণকান্ত বর্মনের ভাগ্নে সূর্যদয় বর্মন জানিয়েছেন তার মামা চাষের ফসল গবাদি পশু খাওয়ার প্রতিবাদ করাতেই এই ঘটনা ঘটেছে। তিনি আরও জানিয়েছেন যে সময়ে তাঁর মামাকে অপহরণ করা হয় তখন বিএসএফ আধিকারিকদের ডিউটি পরিবর্তন হচ্ছিল। তাঁর মামাকে দ্রুত বাড়ি ফেরানোর দাবি তুলেছেন সূর্যদয় বর্মন। ইতিমধ্যে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে জানিয়েছে। এর আগে ১৬ এপ্রিল পশ্চিম শীতলকুচি গ্রামের উকিল বর্মনকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। বিএসএফ-এর নাকের ডগায় কীভাবে এই ধরণের ঘটনা বারবার ঘটেছে তা নিয়েই উঠছে প্রশ্ন।

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল