রয়েছে আধার-প্যান, হাওড়া স্টেশন থেকে পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে বাংলাদেশি এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। মিজান মিঁয়া নামে ওই অনুপ্রবেশকারী ২২ বছর আগে আগরতলা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এ দেশের মাটিতে পা রাখেন। বানিয়ে নেন ভোটার, আধার ও প্যান কার্ডের মতো সরকারি নথিও। কীভাবে ওই সরকারি নথি হাতিয়ে নিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই মিজানের গ্রেফতার নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বাকযুদ্ধ শুরু হয়েছে।

হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাত, ওড়িশা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে শুরু হয়েছে বাঙালি ও বাংলাদেশি খেদাও অভিযান। বাংলাদেশি সন্দেহে প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে বহু মানুষকে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থা নিয়ে সরব হয়েছেন খোদ মুক্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এদিনও দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ‘দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো কোনও অনুপ্রবেশকারীকে রেয়াত করা হবে না।’

পুলিশ জানিয়েছে, ২২ বছর আগে আগরতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে এ দেশে ঢোকেন মিজান। পরে স্থানীয় মহিলাকে বিয়ে করে সংসার পাতেন। দালাল চক্রের সাহায্যে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডও তৈরি করান। কাজের সূত্রে চেন্নাইয়ে গিয়েছিলেন। শুক্রবার (১৫ অগস্ট) চেন্নাই থেকে ফেরেন। দিন কয়েক আগে বাঙালি হেনস্থা নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মিজান। হাওড়া স্টেশনে নামতেই তাঁকে ঘিরে ধরেন বিজেপি নেতা-কর্মীরা। খবর দেওয়া হয় গোলাবাড়ি থানায়। পুলিশ গিয়ে মিজানকে হেফাজতে নেয়। জেরায় মিজান বাংলাদেশি হওয়ার কথা স্বীকার করে নেন। নিজের বাংলাদেশি পরিচয়পত্রও দেখান তিনি।

 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য