রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্প যুব সাথী, আবেদন করবেন কেমন করে? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬ সালের অন্তর্বর্তী বাজেটে অন্যতম বড় ঘোষণা হিসেবে সামনে এসেছে ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প। মূলত রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ভাতা পাবেন, যা চাকরি খোঁজার সময় তাঁদের আর্থিকভাবে কিছুটা সুরক্ষা দেবে।

সরকারি ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবসমাজকে মাসে প্রায় ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ভাতা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পাওয়া যেতে পারে। ফলে বছরে প্রায় ১৮,০০০ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ থাকবে। বাজেট ঘোষণায় জানানো হয়েছে, মাধ্যমিক বা সমমান পাশ করলেই এই প্রকল্পে আবেদন করা সম্ভব। প্রাথমিকভাবে জানানো হয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক হতে পারে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, চাকরি না পাওয়া পর্যন্ত যুব সমাজকে আর্থিকভাবে সহায়তা করা। সরকারি সূত্র অনুযায়ী, এই প্রকল্পটি ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট ঘোষণায় জানানো হয়েছে, যুবকদের কর্মসংস্থানের পথে উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কবে চালু করা হচ্ছে?

সরকারি সূত্র অনুযায়ী, এই প্রকল্পটি ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট ঘোষণায় জানানো হয়েছে, যুবকদের কর্মসংস্থানের পথে উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই প্রকল্পের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

কারা আবেদন করতে পারবেন?

বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে

ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাশ

বর্তমানে বেকার

 পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা

কীভাবে আবেদন করা যেতে পারে ? 

সরকারি পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশন

ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত তথ্য জমা

প্রয়োজনীয় নথি আপলোড

যাচাই শেষে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার

সম্ভাব্য প্রয়োজনীয় নথি

মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট

বয়সের প্রমাণপত্র

আধার/ভোটার কার্ড

ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য

মোবাইল নম্বর ও ইমেল আইডি|

সরকারি চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ হলে আবেদন পদ্ধতি ও নথির তালিকা আরও পরিষ্কার হবে।

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত