দিনে দুপুরে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি, গ্রেফতার ৩

দিনে দুপুরে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি! একেবারে ফিল্মি কায়দায় বন্দুক উঁচিয়ে ব্যাঙ্কে ঢুকে টাকা লুঠ করল দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দুপুরে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি! একেবারে ফিল্মি কায়দায় বন্দুক উঁচিয়ে ব্যাঙ্কে ঢুকে টাকা লুঠ করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ফরাক্কার একটি বেসরকারি ব্যাঙ্কে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্যাঙ্কে কর্মীরা স্বাভাবিক ভাবে কাজ করছিলেন অন্যান্য দিনের মত। কিন্তু হঠাৎ দেখতে পান চার দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে বন্দুক তাক করেছে তাদের দিকে। ভয়ে তখন প্রাণ ওষ্ঠাগত। এর পর ব্যাঙ্ক থেকে টাকা লুঠ করেন চার দুষ্কৃতী। মনে করা হচ্ছে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি তৎপরতা শুরু করে পুলিশ। বুধবার দুপুরের এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে একজন পালিয়ে গিয়েছে। তার খোজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। আটক করা হয়েছে ২ বাইক ও ৩টি মোবাইল ফোন। উদ্ধার হয়েছে একটি টাকাভর্তি ব্যাগ। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাকাতের সংখ্যা ৩ জনের বেশি ছিল। পুলিস ওই ৩ জনকে আটক করে জানার চেষ্টা করছে কোথা থেকে তারা এসেছিল। সিসিটিভিতে সেই সময়ের ফুটেজে দেখা যায়,  ডাকাতরা মাথায় মুখোশ ও মাথায় টুপি পরে ব্যাঙ্কে ঢুকেছিল। এরপর বন্দুক উঁচিয়ে ব্যাঙ্ককর্মীদের একটি ঘরে ঢুকিয়ে দেয়। ব্যাঙ্কের কর্মীদের হাত থেকে মোবাইল ফোনগুলি কেড়ে নেওয়া হয়। এরপর মিনিট দশেক ধরে টাকা লুঠ করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যাঙ্ক থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি বাইকে ৩ জন পালিয়ে যায়। দু’জন একটি বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে যাওয়ার মুখে তৃতীয়জন দৌড়ে এসে বাইকে উঠে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্বিতীয় একটি বাইকে আরও ২ জন ছিল।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুষ্কৃতীরা বাঙালি নয়। ঝাড়খণ্ড থেকে তারা এসেছিল বলে মনে করা হচ্ছে। এদিন ডাকাতি করে ঝাড়খণ্ডের দিকে তারা পালিয়ে যায়।  পুলিশের তৎপরতায় এখনও পর্যন্ত ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা গিয়েছে। বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?