বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

Share:

নিজস্ব প্রতিনিধি : সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। ‘বন্দে মাতরম’ নিয়ে সংসদে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে রোষের মুখে পড়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেও থেমে না থেকে সাহিত্য সম্রাটকে “বঙ্কিম দাস চ্যাটার্জি” বলে অভিহীত করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এই আবহেই বারাসতেই উপেক্ষিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ম্যাজিস্ট্রেট অফিস। যদিও পুরনো ম্যাজিস্ট্রেট অফিসকে হেরিটেজ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ম্যাজিস্ট্রেট অফিস এখন আগাছায় ভরে গিয়েছে। ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে।  সকলের চোখের সামনে থেকেও উপেক্ষিত হয়ে পড়ে আছে। এটি সংস্কারের কোনও ব্যবস্থাই করা হয়নি। কবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যোগ্য সম্মান পাবেন? অপেক্ষায় স্থানীয়রা।

১৮৭৪ ও ১৮৮২ দুই পর্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি কালেক্টর হিসাবে এই বাড়িতেই কাজ করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কঠোর হাতে বিচারের বাণী শোনাতেন এই বাড়ি থেকে। এই ভবনের দোতলায় বসতেন তিনি।  নিচে বসতেন কর্মীরা।  এইখান থেকেই তিনি তার বহু কালজয়ী উপন্যাসের পটভূমিকা শুরু করেছিলেন। মানুষের উদাসীনতায় সেই বাড়ি আজ ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। বাড়িটি জেলা নগর ও দায়রা আদালতের মধ্যেই পড়ে। একদিকে প্রশাসনিক ভবন এবং ঢিল ছোঁড়া দূরত্বে জেলা পরিষদ। প্রশাসনিক কর্তা থেকে রাজনৈতিক নেতৃত্বরা দুই বেলা এই পথে যাওয়া আসা করলেও উপেক্ষিত থেকে গেছে এই স্মৃতিসৌধ। গর্ব করে এই ভবনের নাম রাখা হয়েছিল “বঙ্কিম ভিলা” যা আজ বিস্তৃতির আড়ালে চাপা পড়ে রয়েছে।

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার