বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

গুজরাতের সোমনাথ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার ৩৫ জন তীর্থযাত্রী। এই যাত্রায় তাঁদের খরচ জোগাবে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের সোমনাথ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার ৩৫ জন তীর্থযাত্রী। এই যাত্রায় তাঁদের খরচ জোগাবে রাজ্য সরকার। সরকারের এই অভিনব উদ্যোগে খুশি তীর্থযাত্রীরা। তাঁদের এই যাত্রা সোমনাথ স্বভিমান প্রকল্পের অংশ। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাছাই করা প্রায় ১,০০০-এর বেশি ভক্তকে সম্পূর্ণ বিনামূল্যে সোমনাথ দর্শন করাবে রাজ্য সরকার। তাঁদের যাতায়াত, থাকা-খাওয়ার ব্যবস্থা, মন্দির পরিদর্শন-সহ সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। ১০০০ জনের মধ্যে ৩৫ জন আজ রওনা দিলেন।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি ও পর্যটন দফতরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে সোমনাথ স্বভিমান পর্ব। সেই প্রকল্পের অংশ হিসেবেই ৩৫ জন তীর্থযাত্রী গুজরাতে সোমনাথ দর্শনে যাওয়ার সুযোগ পেলেন। হিন্দুদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গুজরাতের সোমনাথ। বছরভর দেশের কোণে কোণে থেকে হাজার হাজার পর্যটক ওই তীর্থস্থানে পা রাখেন। হাজার বছরের পুরনো এই সোমনাথ মন্দির হিন্দুদের তীর্থস্থানের পাশাপাশি ভারতীয় সংস্কৃতির অন্যতম পীঠস্থানও বটে। কিন্তু ইচ্ছে থাকলেও টাকার অভাবে ভিন রাজ্যে গিয়ে জ্যোতির্লিঙ্গ দর্শন করার ক্ষমতা অনেকেরই নেই। তাই রাজ্য সরকারের এই মহান উদ্যোগে খুশি হয়েছেন ৩৫ জন তীর্থযাত্রী। সোমনাথ দর্শনের ইচ্ছে তাঁদের পূরণ হতে চলেছে। জানা গিয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) বিলাসবহুল বাসে করে তীর্থযাত্রীদের প্রথমে নিয়ে যাওয়া হবে আসানসোলে। পরে সেখান থেকে ট্রেনে করে প্রথমে কলকাতা ও পরে সেখান থেকে ট্রেনে করে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া হবে গুজরাতের সোমনাথে। তীর্থযাত্রা শেষে তাঁরা ২০ সেপ্টেম্বর ফিরবেন। তাঁদের সুস্থ ও নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্ব রাজ্য সরকারের। 
অপরদিকে, সোমনাথ স্বাভিমান যাত্রা উপলক্ষে পুরুলিয়া জেলা থেকেও রওনা দিয়েছেন ৩৪ জন পুণ্যার্থী। জেলাশাসক দফতরের প্রাঙ্গণে সুসজ্জিত বাসে ওঠার মুখে তীর্থযাত্রীদের চোখে-মুখে ছিল ভক্তি আর গভীর আনন্দ। এই যাত্রায় পুণ্যার্থীদের শুভকামনা জানাতে উপস্থিত হন খোদ পুরুলিয়া জেলাশাসক কোন্থম সুধীর। পুরুলিয়া থেকে বিশেষ বাসে করে তীর্থযাত্রীরা পৌঁছাবেন আসানসোল স্টেশনে। সেখান থেকে বিশেষ ট্রেনে তাঁরা সোমনাথে পৌঁছবেন। এই পাঁচ দিনের সফরে পুণ্যার্থীদের যাতায়াত, নিরাপত্তা এবং দেখভালের সম্পূর্ণ খরচ বহন করছে পশ্চিমবঙ্গ সরকার। এমনকি তীর্থযাত্রীদের সুবিধার্থে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক ও কর্মীরা পুরো যাত্রায় তাঁদের সঙ্গে থাকবেন। সরকারি এমন সুবিধায় সম্পূর্ণ বিনামূল্যে সোমনাথ দর্শনে যেতে পেরে অভিভূত পুণ্যার্থীরা। 

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?