বাঁকুড়ায় ১৫০ ফুট গভীর খাদানে পড়ল ডাম্পার, ঘটনাস্থলেই মৃত্যু চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঁকুড়ার শালতোড়া থানার শ্যামপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ডাম্পার চালক। প্রায় দেড়শো ফুট গভীর পরিত্যক্ত পাথর খাদানে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে একটি ডাম্পার। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক দীপক বাউরির। মৃতের বাড়ি শালতোড়ার শ্যামপুর গ্রামেই। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন। খবর পেয়ে পৌঁছয় প্রশাসন ও পুলিশ। প্রাথমিকভাবে অসতর্কতার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হলেও, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দীপক বাউরি ডাম্পার নিয়ে একটি সরকারি অনুমোদিত পাথর খাদানে কাজ করতে গিয়েছিলেন। ওই খাদানের পাশেই রয়েছে একটি পরিত্যক্ত গভীর পাথর খাদান। কাজের সময় দু’টি খাদানের মাঝখানে থাকা অত্যন্ত সংকীর্ণ রাস্তা দিয়ে ডাম্পার ঘোরানোর চেষ্টা করছিলেন তিনি। সেই সময় আচমকাই গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যে ডাম্পারটি প্রায় দেড়শো ফুট নিচে গভীর খাদানে গিয়ে পড়ে। বিপুল উচ্চতা থেকে ডাম্পার সহ খাদানে পড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপক বাউরির। দুর্ঘটনার অভিঘাতে ডাম্পারটিও একেবারে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন খাদানের তলায় পড়ে রয়েছে গাড়িটি। সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসনকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাদান থেকে ডাম্পারটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে কীভাবে ডাম্পারটি পরিত্যক্ত খাদানের দিকে চলে গেল, তা নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। যদিও ঘটনার পর মুখ খুলতে চাননি স্থানীয় বাসিন্দাদের একাংশ।এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। গোটা শ্যামপুর এলাকাতেও নেমে এসেছে শোকের আবহ।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?