স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোন কেনার আবদার পূরণ করার সামর্থ্য ছিল না পরিবারের। সেই অভাবের মধ্যেই নিভে গেল এক কিশোরের জীবন। বাঁকুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর চোদ্দর শুভম চট্টোপাধ্যায়কে ঘিরে এমনই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজগ্রাম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র শুভম কয়েকদিন ধরেই একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে আবদার করছিল। কিন্তু সংসারের আর্থিক অনটনের কারণে সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি। অভিযোগ, বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে শুভম গলায় দড়ি দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শুভমের বাবা শীতল চট্টোপাধ্যায় পেশায় গাড়িচালক। স্থানীয়দের একাংশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। অন্যদিকে, মা নিকিতা চট্টোপাধ্যায় অন্যের বাড়িতে রান্নার কাজ করে কোনওরকমে সংসার চালান। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ছেলে মোবাইল চাইলেও তাঁকে বুঝিয়েছিলেন, হাতে টাকা এলে কিনে দেবেন। কিন্তু এত বড় সিদ্ধান্ত নেবে, তা কল্পনাও করেননি। শুভমের বাবাও আক্ষেপ করে বলেন, সীমিত আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়, তাই মোবাইল কিনে দিতে পারেননি।

আরও পড়ুনঃরক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

প্রতিবেশীদের দাবি, শুভম শান্ত স্বভাবের ও মেধাবী ছাত্র ছিল। তবে শুধুমাত্র মোবাইল না পাওয়ার অভিমানেই এই ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ