হৃদয়পুরে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি এক মহিলাকে, আটক করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত:ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনি এক মহিলাকে।ঘটনাটি ঘটেছে, বারাসত পৌরসভার হৃদয়পুর এলাকায়।অভিযোগ, বাড়িতে মেয়ে অসুস্থ থাকায় দেখাশোনা করবার জন্য এক মহিলাকে বাড়িতে ২৪ ঘন্টা থেকে সন্তানদের দেখাশোনা করবার জন্য নিয়োগ করেন কুন্ডু দম্পতি। শনিবার সন্ধ্যায় হাবরার ওই মহিলা কুন্ডু বাড়ির(Kundu Family) ছেলেকে নিয়ে বারাসতের দিকে নিয়ে চলে আসে পাচার করবার উদ্দেশ্যে।পরবর্তীতে খোঁজখবর করে ওই মহিলার ফোন নাম্বার জোগাড় করে ফোন করা হয়। কুন্ডু দম্পতি সহ এলাকাবাসী ওই মহিলাকে বলে তাদের বাড়ির ছেলেকে নিয়ে ফেরত আসতে।

এরপরই এলাকায় ফিরে তাদের নাবালক শিশুর মুখ থেকে শুনতে পায় কোন ভাবে কারুর সঙ্গে টাকা পয়সার বিনিময়ে তাকে পাচার করার চক্রান্ত করছিল ওই মহিলা। এরপরই ক্ষিপ্ত এলাকাবাসী চড়াও হয় ওই মহিলার উপর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বারাসত থানায়(Barasat P.S.) নিয়ে যায় হয় ওই মহিলাকে। যদিও ওই মহিলার দাবি তিনি ওই বাড়িতে কাজ করতে চাইছিলেন না। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তিনি কাজ করতে চাইনি তাই তার নামে মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে। পুলিশ এই মহিলার বক্তব্যের সত্যতা যাচাই করে দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত কয়েক মাস আগে ছেলে ধরা সন্দেহে পরপর গণপিটুনির ঘটনা ঘটে বারাসতে। নিমেষে এই ধরনের ঘটনা ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যান্য জেলাতেও। বারাসতে কাজী পাড়া এলাকায় প্রথম ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়ে। রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা। প্রশাসন রাস্তায় নেমে জন সচেতনতা মূলক প্রচার চালিয়ে অবশেষে এই ধরনের ঘটনা বন্ধ করতে সক্ষম হয়। কিন্তু শনিবার রাতে হৃদয়পুরে ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটায় সতর্ক বারাসত জেলা প্রশাসন।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!