গোবরডাঙ্গার তৃণমূল কর্মী খুনের ঘটনার সাজা ঘোষণা পিছিয়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত নয়জনের মধ্যে একজন জামিন পাওয়া অভিযুক্ত পালিয়ে যাওয়ার কারণে সাজা ঘোষণার দিন পেছালো বারাসত আদালতে(Barasat Court)। ২৪ ঘন্টার মধ্যে সিআইডি ও গোবরডাঙ্গা থানার পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত ওই অভিযুক্ত সুজিত দাসকে গ্রেফতার করবার জন্য। মঙ্গলবার বারাসত আদালতে এই মামলার সাজা ঘোষণা হবে।

১৪-৫-২০১৮ পঞ্চায়েত ভোটের শেষ বেলায় হাবড়া(Habra) এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বেরগুম ২ পঞ্চায়েতের তিন নম্বর প্রার্থী বিপ্লব সরকারকে স্থানীয় জামতলা টিএমসি পার্টি অফিসের মধ্যে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও নয় জনকে গ্রেফতার করেছিল পুলিশ। মামলা চলাকালীন যারা জামিন পায় তাদের মধ্যে একজন অভিযুক্ত সুজিত দাস পলাতক।

সোমবার এই মামলার সাজা ঘোষণা দিন বিচারক যখন সুজিত দাসকে(SujitDas) দেখতে না পান তখন সাজা ঘোষণার দিন পিছিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সুজিত দাসকে গ্রেপ্তারের নির্দেশ দেন। মঙ্গলবার বিচারক এই খুনের ঘটনায় সাজা ঘোষণা করবেন। এখন অপেক্ষা পলাতক সুজিত দাস কে মঙ্গলবার আদালতে হাজির করতে সক্ষম হয় কিনা পুলিশ।

এদিকে ,কাঁচরাপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া রেল প্লট এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী রেল কর্মী যুবক মৃত যুবকের নাম অভিজিৎ অধিকারী রাজা। আজ স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বীজপুর থানার পুলিশ ইতিমধ্যে দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে