দত্তপুকুরে মিষ্টির দোকানে খুনের ঘটনায় সশ্রম কারাদণ্ড, রায় দিল বারাসত আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে মদের আসরে স্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনায় এক বছর পর  শাস্তি ঘোষণা করল আদালত। বারাসত আদালত(Barasat Court) সারা জীবন সস্ত্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। দত্তপুকুরের(Duttapukur) চালতা বেড়িয়া দাসপাড়ায় এলাকায় ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ তদন্ত নামে ।জানা যায়, মৃত ব্যক্তির নাম পরিতোষ পান্ডে(Paritosh Pandey)। তার মাথায় ধারালো বছরের কোপের চিহ্ন ছিল। এরপরেই পুলিশ বিশ্বজিৎ দাস(Biswajit Das) নামে এক ব্যক্তিকে বর্ধমান পূর্বস্থলী থানা এলাকা থেকে গ্রেফতার করে ।

জানা যায় ,দত্তপুকুরDuttapukur) টালি খোলায় এক মিষ্টির দোকানে কাজ করতেন সে। সেখানেই বন্ধুত্ব হয়।ঘটনার দিন দুজনে বসেই নেশা করছিলেন ।তখনই পরিতোষ পান্ডে বিশ্বজিতের স্ত্রীকে নিয়ে কটুক্তি করেন। ফলে দুজনের মধ্যে বিবাদ বাঁধে ।এরপর ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে পরিতোষ পান্ডাকে কোপ দেয় বিশ্বজিত।ঘটনাস্থলেই মারা যায় পরিতোষ। এক বছর পর বারাসত আদালতে সেই খুনের ঘটনায় রায় দান হয় । বিশ্বজিৎ দাসকে সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয়ে সরকারি আইনজীবী তীর্থঙ্কর পাল জানান, মাত্র এক বছরের মধ্যে ২১জনের সাক্ষ্য গ্রহণ করে বারাসত আদালত এই খুনের ঘটনায় শাস্তি ঘোষণা করে। খুনের ঘটনার তিন মাসের মধ্যে তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট জমা দেন।সরকারি পক্ষের আইনজীবী জানান ,এই খুনের ক্ষেত্রে আসামি প্রথমে ভারী বস্তু দিয়ে আঘাত করেছিল এবং পরে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দিয়েছিল। নিজে খুনের কথা স্বীকার না করলে তদন্ত রিপোর্ট এবং ২১ জনের সাক্ষ্য প্রমাণ পাওয়ার পর তাঁকে দোষী বলে সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করল বারাসত আদালত।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর