ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে হ্যাক হয়ে যাওয়া ফোনের ডি হ্যাক করবার জন্য কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবনের সাজার নির্দেশ দিল বারাসত জেলা আদালত(Barasat Court)।মধ্যমগ্রাম থানা(Madhyamgram P.S.) অন্তর্গত এক কলেজ ছাত্রীকে ১৪-০৫-২০২২ তারিখে দত্তপুকুর থানার দেবাশীষ বাবু পরিচয় দিয়ে ফোন করে অভিযুক্ত। মধ্যমগ্রাম থানা এলাকায় বাড়ি হওয়ায় ওই থানার বিক্রম বাবুর কাছে যেতে বলেন ওই ছাত্রীকে। ডি হ্যাক করবার জন্য ছাত্রী ফোন এবং তার বাবাকে নিয়ে মধ্যমগ্রাম থানায় গেলে সেখান থেকে আরও খানিকটা দূরে কীর্তিপুর পঞ্চায়েতের কৃষ্ণমাটি এলাকায় ডেকে নিয়ে যান।

নিজের হ্যাক হয়ে যাওয়া ফোন ডি হ্যাক করবার জন্য ওই কলেজ ছাত্রী তার কথামতো কৃষ্ণমাটি এলাকায় যান। তার বাবাকে বাজারের মধ্যে রেখে অভিযুক্তের বলা পোল্ট্রি ফার্মে (Poltty Farm)চলে যান। সেখানে গেলেই অভিযুক্তর সঙ্গে কলেজ ছাত্রীর ফোন চ্যাট ডিলিট করে দিয়ে তাকে জামা খুলতে বাধ্য করেন। তারপর তাকে ধর্ষণ করে তার অশ্লীল ভিডিও তৈরি করে ভয় দেখান। ভয় আতঙ্কে পরিবারের কাউকে না বললেও পরবর্তীতে আবার ওই অশ্লীল ভিডিও পাঠিয়ে পুনরায় তাকে ডেকে পাঠান। তখনি ওই কলেজ ছাত্রী মধ্যমগ্রাম থানায় গিয়ে পূর্বের সব ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন।

১৭/৫/২০২২ তারিখে অভিযোগ দায়ের হওয়ার পর ২৪/০৫/২২ তারিখে বাহার আলী নামে অভিযুক্ত গ্রেফতার হন।শনিবার বারাসত জেলা আদালতের 7th ADJ বিচারক অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের জেল হেফাজতের সাজার নির্দেশ দেন। আদালতে সাজা ঘোষণা হওয়ার পর যখন বাহার আলীকে পুলিশ জেলে নিয়ে যাচ্ছিল সেই সময় সাংবাদিকদের পুলিশের হাত ছাড়িয়ে লাথি মারতে যায় সে। সঙ্গে থাকা পুলিশ অফিসাররা তাকে ধরে ফেলে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী