স্ত্রীর প্রেমিককে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পরিকল্পনা করে স্ত্রীর প্রেমিককে খুন করে প্রমাণ লোপাটের অভিযোগ। ধৃত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও স্ত্রীর ৫ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল বারাসত জেলা আদালত।২০১৮ সালে ৬ নভেম্বর, রোহন্ডা-চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যোজরা গ্রামের(Dakhin Jojora Vilalge) গৃহবধূ আর্জিনা বিবি(Arjina Bibi) একাই বাড়িতে ছিলেন। তার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল পড়শি যুবক আব্দুল হাসানের(Abdul Hassian)। সেদিন রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে প্রেমিককে বাড়িতে ডাকে গৃহবধূ বলে অভিযোগ। এরপর তারা দু’জন অবাধ যৌনতায় লিপ্ত হন। সেই সময় বাড়িতে চলে আসেন স্বামী জাকির হোসেন। হাতেনাতে স্ত্রীর কীর্তি ধরে ফেলেন তিনি। কার্যত বেকায়দায় পড়ে গিয়ে পাল্টি খেয়ে যান আর্জিনা। জোর করে তাকে ধর্ষণ করছে আব্দুল হাসান বলে দাবি করে আর্জিনা। শুরু হয় দু’পক্ষের মধ্যে তুমুল বচসা।

সেই সময়ই আব্দুল হাসানকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর তারা সিদ্ধান্ত নেয় প্রমাণ লোপাটের। সেইমতো ধারালো চপার দিয়ে প্রথমে দুটি পা কেটে ফেলা হয়। শুধু তাই নয়, মৃতের পরিচয় যাতে কোনওভাবে কেউ বুঝতে না পারে সেই জন্য মুণ্ডুও কেটে রেখে দেওয়া হয় জাকিরের গোপন আস্তানায়। দেহাংশ খণ্ডবিখণ্ড করে ভাসিয়ে দেওয়া হয় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নোয়াই খালে। এদিকে, ৬ নভেম্বর রাতেই আব্দুলের পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের অভিযোগ দায়ের হয় মধ্যমগ্রাম থানায়। পুলিশ তল্লাশি শুরু করে। ৭ নভেম্বর মধ্যমগ্রামের(Madhyamgram) নোয়াই খালে একটি দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।পরবর্তীতে অর্জিনা ও জাকিরকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ।জিজ্ঞাসাবাদে তারা শিকার করে নেয় এই খুনের ঘটনা।

বিগত ৭ বছর যাবত ধরে চলছিল এই মামলা। মোট ১৯ জন সাক্ষী ও সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার জাকির ও আর্জিনাকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার দোষী জাকির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০০০টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১ বছর জেল হেফাজত ও স্ত্রী আর্জিনা খাতুনের ৫ বছর কারাদণ্ড ও ১০০০ টাকা অনাদায়ে ১ মাসের জেল হেফাজতের সাজার নির্দেশ দেন বারাসত জেলা আদালতের(ADJ 5th)বিচারক দিপালী শ্রীবাস্তব।এ বিষয়ে মামলার সরকারি আইনজীবী সন্দীপ চট্টোপাধ্যায় বলেন, এই ঘটনাটি অত্যন্ত নক্কারজনক। আইনি ভাষায় রেয়ারেস্ট অব দা রেয়ারেস্ট। খুন, প্রমাণ লোপাট ও কমন ইন্টেনশন এই তিনটি ধারায় মামলা চলে।শুক্রবার দোষীদের এই নৃশংস ঘটনার সাজা দেয় আদালত।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী