বারাসত আদালতে লজ্জাজনক ঘটনা, ভার্চুয়াল শুনানির সময় ভেসে উঠল অশ্লীল ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি বারাসত: বারাসত আদালতের জজ কোর্টে বৃহস্পতিবার ভিডিও কলে অভিযুক্তর প্রোডাকশনের সময় আচমকা অশ্লীল ছবি কম্পিউটার স্ক্রিনে দেখা যায়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় বারাসত আদালতে(Barasat Court)। আদালত সূত্রে জানা গেছে, ডিসট্রিক্ট জজ সুদীপ্ত কুমার দে-র এজলাসে এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে কোথা থেকে এই অশ্লীল ছবি ভিডিও স্ক্রিনে ভেসে উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলক সমাজপতি জানিয়েছেন ,বিষয়টি কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।

অন্যদিকে, বার অ্যাসোসিয়েশনের(Bar Association) সহ-সভাপতি তারক মুখোপাধ্যায় জানিয়েছেন, এটা অনভিপ্রেত ঘটনা ।কখনোই কাম্য নয়। সংশোধনাগারে যারা যায় তারা সংশোধন হওয়ার জন্য। কিন্তু এরকম ঘটনা যদি ঘটে ,তাহলে পূর্ণ তদন্ত হওয়া উচিত ।আমরা এর প্রতিবাদ জানাই। এ বিষয়ে বারাসত আদালতের বার অ্যাসোসিয়েশন তদন্তের দাবিতে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

জেল থেকে অর্থাৎ সংশোধনাগার থেকে এই ভিডিও কলিং এর মাধ্যমে আসামির প্রোডাকশনের শুনানি সময় কি করে কম্পিউটারে অশ্লীল ছবি এল তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। এই ঘটনায় সকলেই নিন্দায় সরব হয়েছেন। সংশোধনাগারে কম্পিউটার বা মোবাইল ফোনের সিস্টেমে ভিডিও কলিং – এ শুনানি চলাকালীন এই কান্ড কিভাবে ঘটল এবং কার মাধ্যমে হল সেই চিহ্নিতকরণের জন্য আদালত তদন্তের নির্দেশ দিয়েছে।

পলতা স্টেশন সংলগ্ন বিশাল জমির ওপর বহুতল তৈরি হচ্ছে। এছাড়াও বহুতলের বাউন্ডারি ওয়াল পৌরসভার নর্দমা বন্ধ করে জোর করে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ।শুধু তাই নয় ব্যারাকপুর ঘোষপাড়া রোডের ধারে বসবাসকারী 22 টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করা বহুতল নির্মাণকরী সংস্থার তরফ থেকে।ফলে ঐ অঞ্চলে বসবাসকারী 22 পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়ায় চরম সমস্যায় পড়েছে বাসিন্দারা।তারা চান দীর্ঘদিন ধরে প্রায় তিন প্রজন্ম ধরে এখানে বসবাস করে আসছেন। এখান থেকে কোনমতেই উঠবেন না।আজ সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা