বারাসতের একরত্তি ডালিয়া হায়দরাবাদে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: বারাসতের রেলপাড় বস্তির টিনের চালের ফাকা দিয়ে তক্তাপোষে শুয়ে রাতের আকাশের তারা দেখতে দেখতে কখন যে নিজেই যোগা ব্যামের তারকা হয়ে উঠল তা বুঝে উঠতে পারছে না খুঁদে মেয়ে ডালিয়া বর(Dalia Bar)। বাবা পেশায় রাজমিস্ত্রি, মা ঘরে বসে সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করেন। অভাবের সংসারে একমাত্র মেয়ে ডালিয়া বরকে দুটি বেসরকারী ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে একরত্তি মেয়েকে হায়দরাবাদে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন। ডালিয়া বর সেখানেই সাফল্য লাভ করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে শিশুদের যোগাসন প্রতিযোগিতায়।

বড় হয়ে ডালিয়া জাতীয় স্তরে(National Level) এবং আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে চায়। মেয়েকে ভালো খাওয়া পড়া দিতে পারেন না তার গরিব মা-বাবা। ভালো আর্থিক সঙ্গতি থাকলে,পারলে আরো ভালো জায়গায় আরো ভালো যোগাসনের প্রশিক্ষণ দিতে পারত। বলতে বলতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে অসহায় মার। মায়ের দাবি সরকার এবং প্রশাসন যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে বড় হয়ে আরো বড় এবং ভালো সাফল্য লাভ করবে ডালিয়া।

ডালিয়ার পরবর্তী লক্ষ্য শ্রীলংকার(Srilanka) সেকেন্ড ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশনে কলম্বোতে যাওয়ার। কিন্তু সেখানে যেতে গেলে যে আর্থিক খরচপাতি হবে তার সঙ্গতি নেই বর দম্পতির। তাই সরকারি ও বেসরকারি সংস্থার কাছে সাহায্য চেয়েছেন তার মেয়েকে যাতে সঠিক প্রশিক্ষণ দিয়ে শ্রীলংকার কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর