সংস্কারের কাজে টানা চার মাসের জন্য বন্ধ থাকবে বারাসতের উড়ালপুল

তিনি আরো জানান ব্রিজের তলায় যে সকল পিলারের কাজ হবে সেই পিলার সংলগ্ন দোকানগুলিকে সপ্তাহের ওই দুটো দিনকরে বন্ধ থাকারও নির্দেশ দিয়েছে বারাসাত পৌরসভা ও জেলা প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আগামী ৬ ডিসেম্বর থেকে টানা চার মাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল। সংস্কারের কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দফতর ও বারাসত পুরসভা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন সূত্রে খবর, তবে উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকছে না। সপ্তাহের শেষ দু’দিন অর্থাৎ শনি ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে চলাচল করবে যানবাহন। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে।

যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসত উড়ালপুলটি ব্যবহৃত হয়ে আসছে। চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে এই উড়ালপুলের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়। সম্প্রতি, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা, বারাসত ও মধ্যমগ্রামের পুরসভার পুরপ্রধান, বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিরা একটি বৈঠক করেন৷ এরপর সংস্কারের কাজে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷

বারাসত পৌরসভার চেয়ারম্যান এ বিষয়ে জানান সেতু সংস্কারের জন্য সপ্তাহে যে দুদিন বন্ধ থাকবে সেই দু দিন যান টোটো অটো ও ছোট গাড়ি গুলি চলাচল করবে পৌরসভার সামনে থেকে ওয়ানওয়ে করে এবং বাদবাকি যে সমস্ত পণ্যবাহী যান ও ভারী যানবাহন রয়েছে সেগুলি ডাকবাংলো মোড় হয়ে ঘুরে যাবে চাপাডালি মোরে। এবং এই চার মাস পুলিশ সদস্যদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। তিনি আরো জানান ব্রিজের তলায় যে সকল পিলারের কাজ হবে সেই পিলার সংলগ্ন দোকানগুলিকে সপ্তাহের ওই দুটো দিনকরে বন্ধ থাকারও নির্দেশ দিয়েছে বারাসাত পৌরসভা ও জেলা প্রশাসন। যদিও বারাসত যানজট পূর্ন শহর এই দীর্ঘ চার মাস সেতু সংস্কারের জন্য আংশিক বন্ধ থাকায় যানজটে নাজেহাল হবে বারাসতবাসী, এমনটাই ধারণা সাধারণ মানুষের। কিন্তু ব্যস্ত উড়ালপুলের মেরামতির প্রয়োজন তাই মেনে নিতে হবে এই দুর্ভোগ বলছেন আমজনতা।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর