জতু গৃহ বারাসতের হকার বাজারে ভয়ংকর আগুন, ট্রেন চলাচলে বিঘ্ন, পুড়ে ছাই ৮টি দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: ব্যস্ততম অফিস টাইমে বিধ্বংসী আগুনে ভষ্ণিভুত ৮টি কাপড়ের দোকান।ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে(Barasat)। বুধবার হরিতলা ১২ নম্বর রেলগেট সংলগ্ন ৮টি কাপড়ের দোকানে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় দোকানের অধিকাংশ জিনিসপত্র। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক কারণে আগুন লাগে বলে দমকল কর্মীরা জানান।বারাসতের হরিতলা এলাকার চারটি কাপড়ের দোকানে আগুন। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি বারাসত শিয়ালদা শাখার বারাসত স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের রেলের তারে একটি পায়রা শটসার্কিট হয়। সেই আগুন ছিটকে এসে হকার বাজারের কাপড়ের দোকানে এসে পড়ে আগুন লাগে। প্রায় তিন দশক ধরে ব্যাস্ততম বারাসত রেল স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের দুধারে রেলের জমিতে অসংখ্য অস্থায়ী কাপড়ের দোকান গড়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানালেন, সকাল ন’টা নাগাদ কয়েকটি পায়রা দোকান সংলগ্ন রেলের তারে বসে।

তখনই শর্ট সার্কিট হয়ে বিপত্তি ঘটে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে একের পর এক দোকান।পরিস্থিতি ভয়াবহ রুপ নেওয়ার আগেই দোকানদাররা ফায়ার বিগ্রেডে খবর দিলেও কলোনি মোড়(Colony Crossing) থেকে চাঁপাডালি মোড়(Chapadali Crossing) পর্যন্ত ওভার ব্রিজ এবং অবৈধ দোকানের কারণে এই অঞ্চল জতুগৃহে পরিণত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।ফলে সঠিক সময়ে দমকল পৌঁছাললেও সংকীর্ণ রাস্তার কারণে ঘটনাস্থলে যেতে দেরী হয়।

কোনক্রমে দমকলের একটি ইঞ্জিন ঢুকলেও অপর ইঞ্জিন ব্রিজের অনেক ওপর থেকে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টা দমকলের দুটি ইঞ্জিনের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বারাসত পৌরসভার অপরিকল্পিত কাজের জন্য ওভার ব্রিজের নিচে যতুগৃহ তৈরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। দুর্ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হলেও হতাহতের কোন খবর নেই ।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী