বারাসতে ‘মোটর ভেহিকেলস পাসকে’ কেন্দ্র করে কালীপুজোর ক’দিন কড়া নিয়ম বলবৎ প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত শহরে আগামী রবিবার পর্যন্ত বিকেল চারটের পর থেকে যান চলাচল বন্ধ রাখছে প্রশাসন। শুধুমাত্র এমার্জেন্সি বিষয় বারাসাতের স্থানীয় মানুষজন যাতে মোটর ভেহিকেলস ব্যবহার করতে পারে তার জন্য বিশেষ পাস ইস্যু করা হয়েছে। কিন্তু দীপাবলির রাতে সেই পাস নিয়ে প্যান্ডেল হপিং শুরু হয়। এতে তীব্র যানজট সৃষ্টি হয় বারাসতের অলিগলিতে।বারাসাত শহরে(Barasat City) দীপাবলি রাতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে বারাসত পুলিশ জেলা গোটা কালী পুজো নিয়ে তৈরি করেছে একাধিক নিয়ম-কানুন। গোটা বারাসাত পূর্ব ঘোষণা মোতাবেক নো – এন্ট্রি করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এমার্জেন্সি ক্ষেত্রে কিছু যানবাহন চলাচলের জন্য এবং সাংবাদিকদের জন্য পাশের ব্যবস্থা করা হয়েছে। তবে ভেইকেলস পাস (Vehical Pass)গাড়িতে লাগানোর পরও পুলিশের দাদাগিরি নজরে আসে খোদ কলোনি মোড়ে।

এক বাইক আরোহী মোটর ভেহিকেল পাস থাকা সত্ত্বেও কলোনি মোড় নো এন্ট্রি ডিভাইডার গেট পার করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখে পড়েন এবং তিনি যখন জানতে চায় পাশ থাকা সত্ত্বেও কেন পার হতে দেওয়া হচ্ছে না তখন উল্টো পুলিশ তাকে অসহযোগিতা করে। এরপরই সেই বাইক চালকের সঙ্গে বাক- বিতান্ডা শুরু হলে সেখানকার কর্তব্যরত অফিসার দেবব্রত মন্ডল তার কলার ধরে পুলিশ মঞ্চের সামনে টেনে নিয়ে যাওয়ার চিত্র প্রকাশে আসে। সমস্যা চিত্র এখানেই শেষ নয়, এরপরে সেই চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। পরে যদিও চালক ভুল স্বীকার করায় তাকে গ্রেপ্তার না করেই ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে বারাসত জেলা পুলিশের এসডিপিও (SDPO)আজিংকিয়া অনন্ত জানান ,ভেহিকেল পাস মূলত দেওয়া হয়েছে অসুবিধায় পড়লে মানুষ যাতে দ্রুততার সঙ্গে তার সমাধান পায়।

এক কথায় এমার্জেন্সি হলে ব্যবহার করার জন্য। তবে বারাসতের একাধিক বাসিন্দাকে সেই পাস বাইকে লাগিয়ে পুজোর সাজে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। অন্যদিকে, রাস্তায় জনসাধারণের ভিড় এবং বারাসতের জাগ্রত লরি স্ট্যান্ডের বড়মার পুজোর কারণে রাস্তার উপর একাধিক ভক্তদের সমাগম হয় ।যার কারনে মূলত কলোনি মোড় থেকে চাঁপাডালি (Chapadali)বা চাঁপাডালি থেকে কলোনি মোড়(Colony Crossing) এই ভিড়কে উপেক্ষা করার জন্য কোন বাইককেই পাস থাকলে ছাড়া হচ্ছে না কিন্তু সেই বাইকারোহী তা মানতে নারাজ যার কারণেই এমন ঘটনা ।যেহেতু তিনি ভুল স্বীকার করে নিয়েছেন তাই তাকে গ্রেফতার করা হয়নি বলেই জানিয়েছেন তিনি। তবে আগামী রবিবার পর্যন্ত বারাসত শহরে যানজট এড়াতে বিকেল চারটের পর থেকে স্বাভাবিক যান চলাচল। পুরোপুরি বন্ধ থাকছে প্রতিদিন।

এদিকে,কালী পূজোকে কেন্দ্র করে বারাসত থিমের শহরে পরিণত হয়েছে।রাশিয়ার গির্জা থেকে কৈলাশ, পঞ্জাবের স্বর্নমন্দির থেকে রাজস্থানের যোধপুর উমেধ প্যালেস, জুমানজির কার্টুন চরিত্র থেকে চাচা চৌধুরী অভিনব থিমের ছোঁয়ায় বারাসত উৎসব নগরীতে পরিণত হয়েছে। আলোর আধুনিকতা,লেজার শো পূজো মন্ডপ গুলির আকর্ষণ বৃদ্ধি করেছে। রাজনৈতিক নেতা থেকে চলচ্চিত্রের নায়ক নায়িকা আনা নিয়েও পূজো উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে।৪ নভেম্বর সমস্ত প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের