নতুন বছরে বায়ুদূষণ প্রতিরোধ কর্মসূচিতে নামলো বারাসত পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার বারাসত টাকি রোডে বায়ুদূষণ প্রতিরোধ কর্মসূচিতে নামলো বারাসত পুরসভা(Barasat Municipality)।পুর পারিষদ সৌমেন আচার্য জানান, দূষন মুক্ত করতেই এই উদ্যোগ।বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ও পুরপ্রধান অশনি মুখার্জির নির্দেশ মত বারাসত শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি নিয়েছে পুরসভা।গত সপ্তাহে বারাসত শহরে ঋষি মনিষী দের মূর্তি জল দিয়ে ধুয়ে পরিস্কার করা হয়,একই ভাবে আজ ধুলোর হাত থেকে বাঁচতে বারাসত টাকি রোড (Taki road) জল দিয়ে ভিজিয়ে দেওয়ার প্রক্রিয়া চলে।

যোশোর রোড,টাকি রোড,৩৪ নম্বর জাতীয় সড়ক(National High Way) সহ বারাসত শহরে প্রতিদিন অগুনতি যানবাহনের চলাচল।ফলে এলাকা বায়ুদূষণ হচ্ছে,সেই কারণেই সোমবার সকাল ঘেকেই রাস্তা ভেজানো কর্মসূচি নেওয়া হয়।রাস্তা ধুলো নিবারনে জল সিঞ্চন, বায়ুদূষণ প্রতিরোধ কর্মসূচি পালন করা হয় এইদিন সকাল থেকেই।পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এর উদ্যোগে সম্পুর্ন প্রক্রিয়াটি করা হয়। যা দেখে খুশি বারাসতবাসী।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সম্প্রতি বারাসত পুরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত ঋষি মনিষীদের মূর্তি পরিস্কার করার উদ্যোগ নেওয়া হয় ।বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এর নির্দেষে বারাসত শহরের বিভিন্ন পার্ক থেকে ঋষি মনিষী দের আবক্ষ মূর্তি জল স্প্রে করে ধোয়ানো হয়,একই সাথে বিভিন্ন পার্কে থাকা মডেল গুলিও পরিস্কার করা হয়।বারাসত শহরকে ঝা চকচকে করতে সাংসদের(MP) এই নির্দেশ ছিল পুরসভাকে।

পুরসভা সেইমত বারাসত শহরে স্বামী বিবেকানন্দ থেকে নেতাজী সুভাসচন্দ্র বোস,এমন একাধিক মূর্তি রয়েছে বারাসত শহরে আনাচে-কানাচে,সেইসব মূর্ত জল স্প্রে করে পরিস্কার করার প্রক্রিয়া চালায় এবং রাস্তাও জল দিয়ে ধোয়ানো হয়।বছর শুরু আগে বারাসত শহর পরিস্কার এবং ঝা চকচকে হোক এমনটাই চান সাংসদ, সেইমত পুরসভা তার দায়িত্ব পালনে নেমে পরেছিল।দীর্ঘদিন ধরে বারাসতে নানান ঋষি মনিষী দের মূর্তি বেহাল দশা ছিলো।রাস্তায় যানবাহন চলে সবসময়,সেই ধুলোয় মূর্তি গুলিতে ময়লার আবরণ পরে গিয়েছিলো,সেই মূর্তি পরিস্কারের যে উদ্যোগ নেয় বারাসত পুরসভা ।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী