এই মুহূর্তে




বারাসতে প্রীতমের মা চাকরি পেতেই অসহায় স্ত্রী ও শিশুর দায়িত্ব নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন

নিজস্ব প্রতিনিধি বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত মেডিকেল কলেজ থেকে দুর্ঘটনাগ্রস্থ মৃত ব্যক্তির চোখ উধাও ঘটনায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেয়েছেন মৃত প্রীতম ঘোষের মা । শাশুড়ি চাকরি পাওয়ায় এবার সংবাদ মাধ্যমের সামনে এলেন মৃত প্রীতম ঘোষের স্ত্রী। প্রীতমের স্ত্রীর দাবি,তিনি অসহায় হয়ে পড়েছেন। প্রীতমের স্ত্রী ও ১৯ দিনের শিশুর মাথার ওপর এই দুর্ঘটনায় মৃত্যুর পর বাজ পড়েছে।। প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন মৃত প্রীতম ঘোষের স্ত্রী কেয়া ঘোষের মুখ্যমন্ত্রী কাছে ভুল তথ্য জানানো হয়েছে। মৃতর পরিবারের কাছ থেকে প্রকৃত ঘটনা জেনে,প্রশাসন যেন অবিলম্বে তার শিশু ও মৃত প্রীতম ঘোষের স্ত্রী কেয়া ঘোষের(Keya Ghosh) দায়িত্ব নেন।

এদিকে,বারাসত মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বিজেপি বারাসত সাংগঠনিক জেলার।চোখ চুরির ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই আবহাওয়ায় সেই দাবিকেই সামনে রেখে বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষের উপস্থিতিতেই চলে বিজেপির বিক্ষোভ মিছিল। বারাসত মেডিকেল কলেজের গেট আটকে বিক্ষোভ দেখায় তারা। জোর করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয় এই বিক্ষোভ মিছিল থেকে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,উত্তর ২৪ পরগনা জেলার বারাসত মেডিকেল কলেজের মর্গের বিরুদ্ধে উঠল মৃতের চোখ চুরির অভিযোগ সামনে আসে। এই অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বারাসত হাসপাতালে। মৃতের পরিবারের লোকজন বারাসাত হাসপাতালে বাইরে বেরিয়ে যশোর রোডে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই রাস্তা দিয়ে বনগাঁ থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় আটকে যশোর রোডে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকেরা । মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে দেন। কথা বলেন মৃতেরপরিবারের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন সঠিক তদন্ত করা হবে। যদি অপরাধ সত্যি হয় তাহলে অভিযুক্তর ব্যবস্থার নেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারকে অর্থাৎ মৃত ব্যক্তির মাকে দুদিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে সরকারি চাকরিও দেবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে নিচের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। মৃত ব্যক্তির মায়ের বায়োডাটা বুধবারের মধ্যে সংগ্রহ করতে মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের আইজি দক্ষিণ বঙ্গ(IG South Bengal) সুপ্রতিম সরকারকে নির্দেশ দেন। বর্তমানে বারাসাত হাসপাতালে সুপারের দায়িত্বে যিনি ছিলেন তাকে বদলি করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার ভোরে এক নম্বর রেলগেটের কাছে পথ দুর্ঘটনায় প্রীতম ঘোষ গুরুতর আহত হন।

তাকে আহত অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়। এরপর মৃতদেহ বারাসত হাসপাতালে(Barasat Hospital) মর্গে রাখা হয়েছিল। মঙ্গলবার পরিবারে লোকজন ঐ মৃতদেহ ময়না তদন্তের পরে নিতে গিয়ে দেখেন প্রীতমের একটি চোখ উধাও। বলা হয় ইঁদুরের চোখ খেয়ে নিয়েছে। পরিবারের লোকজন কিছুতেই তা মানতে নারাজ। বরফের মধ্যে রাখা মৃতদেহ কি করে ইঁদুর একটি চোখ খেয়ে নেয় তা নিয়ে তারা প্রতিবাদে গর্জে ওঠেন। হাসপাতালে ভেতর থেকে তারা বেরিয়ে যশোর রোডে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ইতিমধ্যে কলকাতায় ফেরার জন্য মুখ্যমন্ত্রীর কনভয় সেখানে এসে পৌঁছয়। সমস্ত ঘটনা জানতে পেরে মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে দেন। নিজে ওই ঘটনায় হস্তক্ষেপ করেন এবং ক্ষতিপূরণ ও সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে এই মৃতদেহের চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরিবারের লোকজন বিক্ষোভ ও অবরোধ তুলে নেয়। মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার দিকে রওনা দেয়। এদিন এই বিক্ষোভ অবরোধের দরুন যশোর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ