পূর্ব বারাসত স্কুল প্রাঙ্গনেই জমজমাট ‘ফুড ফেস্টিভ্যাল’

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার সকালে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের। এদিন স্কুল প্রাঙ্গনে এক ফুড ফেস্টিভ্যালের(Food Festival) আয়োজন করা হয়। এদিন স্কুলের বাচ্চারা বাড়ি থেকে রান্না খাবার তৈরি করে নিয়ে আসে স্কুলে। আর স্কুলেই বিভিন্ন স্টলে দিয়ে সেই খাবার বিক্রি করেই মুনাফা ইনকাম করে তারা। এই প্রথম এমনই উদ্যোগ নিতে দেখা গেল বারাসত পূর্ব স্কুলের পড়ুয়াদের। এদিন স্কুল প্রাঙ্গন সংলগ্ন মাঠে ৩৭টি স্টল বসে। বিভিন্ন রকমের খাবার যেমন মোমো ,দুবাইয়ের চকলেট, কেক থেকে শুরু করে পিঠে পুলি ,মিষ্টি নানা ধরনের পদ ছিল।

এছাড়াও চাইনিজের বিভিন্ন আইটেম এদিন এই স্কুল প্রাঙ্গনে বিক্রি করে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা। এদিন বারাসত পৌরসভার(Barasat Municipality) চেয়ারম্যান অশনি মুখার্জি জানান এই অভিনব উদ্যোক্তারা আগে কখনো দেখেন নি তিনি। এরকম অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। তিনি আরো বলেন ছোট ছোট বাচ্চারা এখন থেকেই তাদের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে লক্ষ্যভেদ করে রেখেছে। হয়তো এখান থেকেই কেউবা বড় ব্যবসায়ী তৈরি হবে। পাশাপাশি এদিন বারাসত পৌরসভার পৌর পারিষদ সদস্য সৌমেন আচার্য জানান, আমি মেলায় এসেছি। মিষ্টি খাব ।আরো অনেক কিছু আমি খেতে খুব ভালোবাসি।

পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , পড়ুয়াদের এই অভিনব উদ্যোগে আমি আপ্লুত। খেলাধুলার পাশাপাশি তারা যে এই কর্মসূচিটা সঠিকভাবে পালন করছে তাতে আমি ওদের ধন্যবাদ জানাই। এদিন ছাত্রদের স্কুলে পরিচালন সমিতির সদস্য জানান ছোটরা এই অল্প বয়সে বাড়ির তৈরি রান্না করা খাবার নিয়ে স্কুলে এসে বিক্রি করছে। যেটা ভাবার বাইরে। আমি চাই জীবনে ওরা আরো অনেক বড় হোক। এদিনের এই খেলা কে কেন্দ্র করে অভিভাবকদের ভিড় ছিল নজর কাড়ার মত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের