নাতনিকে শ্লীলতাহানি করার লজ্জায় রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দাদু

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতে নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল যে দাদুর বিরুদ্ধে, তার মৃতদেহ উদ্ধার হল রেল লাইনের ধার থেকে। ওই মৃতদেহ পাড়ায় ঢুকতে দেবে না সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাই বৃহস্পতিবার মৃতদেহের ময়না তদন্ত শেষ হওয়ার পর পাড়ায় বা বাড়িতে না নিয়ে এসে সোজাসুজি শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, লজ্জায় আত্মহত্যার(Suicide) পথ বেছে নিয়েছেন দাদু নিরঞ্জন সাহা

বনগাঁ শিয়ালদা ট্রেনের তলায় পিষে আত্মঘাতী হন ওই ব্যক্তি। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ,বারাসত স্টেশন থেকে বনগাঁ গামী ট্রেন ছাড়বার পর, রেল কেবিনের কাছাকাছি ২২/৩৬/১ রেলপোস্টের কাছে এক ব্যক্তি আচমকা ট্রেনের সামনে ঝাঁপ দেন আত্মহত্যার উদ্দেশ্যে। পোষ্টের থেকে তার দেহ প্রায় ৫০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে । দেহটির মাথা এবং দেহ এমন ভাবে ক্ষতবিক্ষত হয় কেউ চিহ্নিত করতে পারছিলেন না কে এই ব্যক্তি। ঘটনাস্থলে এসে পৌঁছন বারাসত আরপিএফ কর্তৃপক্ষ। দুপুর নাগাদ নিরঞ্জন সাহার বাড়ির লোকেরা ওই মৃতদেহ শনাক্ত করে। মৃতদেহ বারাসত মর্গে পাঠানো হয়। ওই প্রবীণের বিরুদ্ধে নিজের নাতনিকে শ্লীলতা হানির অভিযোগ ওঠে।বুধবার শাশুড়িকে সঙ্গে নিয়ে পুরসভায় গিয়েছিলেন নাবালিকার মা। সেই সময় দাদু বাড়িতে ছিলেন। অভিযোগ নাবালিকার শ্লীলতাহানি করে দাদু নিরঞ্জন সাহা। তিনি পেশায় ঘুগনি বিক্রেতা ছিলেন।

বারাসত থানায়(Barasat P.S.) লিখিত অভিযোগ করেছেন নাবালিকার মা।দাদু পলাতক । এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় প্রতিবেশীরা। নাতনির ঠাকুমা দাবি করেন অভিযোগ যদি তার স্বামীর বিরুদ্ধে প্রমাণিত হয় তাহলে কঠোরতম শাস্তি হোক। পুলিশ সূত্রে খবর, বারাসাত পৌরসভা এলাকায় ওই প্রবীণ ব্যক্তি সপরিবারে একটি বাড়িতে বসবাস করেন। বুধবার বেলা বারোটা নাগাদ কোন কাজে পুরসভায় গিয়েছিলেন প্রবীণের স্ত্রী এবং বৌমা। সেই সময় বাড়িতে একাই ছিলেন নাবালিকা ও তার দাদু। পৌরসভার কাজ সেরে ওই নাবালিকার মা যখন বাড়িতে ফেরেন তখন দেখেন তার মেয়ে কাঁদছে। এরপর ওই নাবালিকা দাদুর কুকীর্তির কথা নিজের মা ও ঠাকুরমাকে জানান। এরপরই নাবালিকার মা বারাসাত থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। নাবালিকা ঠাকুমা বলেন তার স্বামী নাতি নাতনিদের খুব ভালোবাসে। কিন্তু কি করে এই ঘটনা ঘটলো তা তিনি বুঝে উঠতে পারছেন না। যদি তার স্বামী দোষ করে থাকে তাহলে তার শাস্তি হোক। 

বৃহস্পতিবার সকালেও তাকে খুঁজতে বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ। কিন্তু দাদুর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনা জানাজানি হতে বৃহস্পতিবার নাবালিকার বাড়ির সামনে দাদুর বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ওই বয়স্ক ব্যক্তির অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা।নাবালিকা নাতনিকে যৌন হেনস্তার অভিযোগ দাদুর বিরুদ্ধে।বারাসত পৌরসভার(Barasat Municipality) ২৯ নম্বর ওয়ার্ডের মালির বাগান এলাকার ঘটনা । অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে বছর ৬৫ এর নিরাঞ্জন সাহা তাঁর নাতনিকে যৌন হেনস্থা করেন । বাড়ির সদস্যরা বাড়ী ফিরলে ওই নাবালিকা তার মা কে জানায় দাদু তার সাথে অবব্য আচরণ করেছে । এর পরেই নাবকলিকার মা বারাসত থানায় লিখিত অভিযোগ করে । অভিযোগের ভিত্তিতে বারাসত থানার পুলিশ নাবালিকাকে বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।সেখানে চিকিৎসাধীন ওই নাবালিকা । পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবী নাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি হোক । অভিযোগের ভিক্তিতে ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ ।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী