পাকিস্তানের সমর্থনে ফেসবুক পোস্ট নজরে আসতেই বারাসতে গণপ্রহার অভিযুক্তকে

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থনে একাধিক ফেসবুক পোস্ট বা বিভিন্ন মিম করতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় । সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি হল বারাসতে। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত চাঁপাডালি মোড়(Barasat Chapadali Crossing) সংলগ্ন মাংস বিক্রেতা রিজুয়ান কুরেশি নামে এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ের ধারে নত হয়ে বসে রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী(PM India) এই বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করেন। এরপরেই মঙ্গলবার সকালে বারাসতের একদল যুবক তার দোকানে গিয়ে দোকান বন্ধ করে দেয় ও দোকান থেকে বের করে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার(Barasat P.S.) পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় বারাসত থানায়। অভিযুক্তর সঙ্গে থাকা একাধিক সঙ্গীরা সকলেই পলাতক। ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ গত কয়েকদিন ধরে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নানা ধরনের বিকৃত ছবি করে এই মানুষের দোকানের মালিক এবং তার কর্মচারীরা সমাজ মাধ্যমে বারংবার পোস্ট করেছে। এরপরই মঙ্গলবার স্থানীয় মানুষজন ওই মাংসের দোকানে হামলা চালায়। ভাঙচুর করা হয় দোকানের কাঁচের আসবাবপত্র।

দোকান বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয় দোকানে থাকা কর্মচারীদেরও বেধড়ক মারধর করা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় । স্থানীয় মানুষজন স্পষ্ট দাবি জানান, ভারতবর্ষে থেকে বারাসতের মতো এলাকায় দেশবিরোধী কোন স্লোগান দেওয়া যাবে না এবং পোস্ট করা যাবে না। ওই এলাকায় ওই দোকানদার আর ব্যবসা করতে পারবে না বলে স্থানীয় মানুষজন হুমকি দেন।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর