এই মুহূর্তে

বারাসতে তৃণমূলের অফিসে হামলার ঘটনায় ১০ বিজেপি কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি , বারাসত: সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের হেলাবটতলায় তৃণমূলের অফিসে হামলার ঘটনায় ১০ জন বিজেপি কর্মী গ্রেফতার। ওই হামলার ঘটনায় গ্রেফতার করল বারাসত থানার(Barasat P.S.) পুলিশ।বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে সোমবার বিকেলে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় বারাসত হেলাবটতলায়। অভিযোগ পরিবর্তন যাত্রা চলাকালীন বারাসত হেলাবটতলায় তৃণমূলের অটো ইউনিয়ন অফিসে ভাঙচুর চালায় বিজেপির কর্মী – সমর্থকরা। পাশাপাশি অটো ইউনিয়ন অফিসে(Auto Union Office) থাকা বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ।

এরপরই তৃণমূলের পক্ষ থেকে বারাসত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সারারাত তল্লাশি অভিযান চালিয়ে ১০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে বারাসত থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ধৃতদের পেশ করা হয় বারাসত আদালতে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,বারাসতে শমীকের উস্কানিমূলক ভাষণের পরেই তৃণমূলের অফিসে হামলা চালায় বিজেপি কর্মীরা। অভিযোগ বারাসতের হেলা বটতলায় অস্থায়ী মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের(Samik Bhattacharya) উস্কানি মূলক বক্তব্য চলাকালীন বিজেপি কর্মী – সমর্থকরা হেলাবটতলায় আইএনটিটিইউসি’র দলীয় অফিস ভেঙে চুরমার করে। পার্টি অফিসের সামনে থাকা বেশ কয়েকটি মোটর সাইকেলে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) লাগানো ব্যানার ও ছবির উপরে ছোড়া হয় চেয়ার ,ইট- পাটকেল।

একাধিক মোটরসাইকেল ভাঙচুর করে মাটিতে ফেলে দেওয়া হয়। পুলিশের সামনেই প্রায় এই ভাঙচুর চলে বেশ কিছুক্ষণ। সেই সময় বিজেপির রথ থেকে মাইকে কর্মীদের সেখান থেকে চলে আসার জন্য অনুরোধ করা হতে থাকে। কিন্তু নেতৃত্বের কথা না শুনে একতরফা হামলা চালায় বিজেপি কর্মীরা। অধিকাংশ বিজেপি কর্মীদের গায়ে ছিল মোদির ছবি আঁকা গেঞ্জি।এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা হেলাবটতলা এবং কলোনি মোড় চত্বর। খবর পেয়ে চারদিক থেকে তৃণমূল কর্মীরা ছুটে আসেন এবং রথযাত্রাকে দেখে ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান দিতে থাকে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় Raf এবং আধা সেনাবাহিনী।

বারাসত পুলিশের আধিকারিকরা রাস্তায় নামেন। দুপক্ষকে সেখান থেকে হটিয়ে দেওয়া হয়।পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছে বারাসত তৃণমূল নেতৃত্ব। প্রতিবাদ জানিয়ে কলোনি মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে। তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর। তবে হামলাকারীদের গ্রেফতার করা হবে বলে পুলিশ আশ্বাস দিলে তৃণমূল কর্মীরা অবরোধ তুলে নেয়। এই অবরোধের দরুণ সপ্তাহের প্রথম দিন ব্যাপক যানজট সৃষ্টি হয় বারাসত শহরে। এর আগে বারাসতে রথযাত্রায় অংশগ্রহণ করতে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন,যতক্ষণ না এসআইআরের কাজ সব সম্পন্ন হবে ততক্ষণ নির্বাচন হবে না। জ্ঞানেশ কুমার যতই বলুন ,যা হয়েছে নির্বাচন হয়ে যাক ।ও বললে হবে না।নো এসআইআর, নো ভোট।সোমবার নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এমনটাই বললেন শমীক ভট্টাচার্য।বিজেপির দেওয়া ফর্ম সেভেন যা জমা পরেছে, পুলিশ যা বাজেয়াপ্ত করেছে প্রত্যকটা খুঁটিয়ে দেখতে হবে। জ্ঞানেশ কুমারকে রবিবার রাতে এবং সোমবার সকালে কাল পতাকা দেখানো প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিন থেকে আমরা বলে এসে ছিলাম আপনি আসুন। এসে দেখুন। উত্তর ২৪পরগনা যান। দক্ষিণ চব্বিশ পরগনা যান । বীরভূম যান ।মুর্শিদাবাদ যান। সরজমিনে এসে দেখুন। এতদিন এসে দেখেননি। এখন বুঝুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ