দণ্ডী কেটে মহাদেবের কাছে, বর্ধমান থেকে তামিলনাড়ুর পথে ২১ বছরের দীপ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাতার:  বাঙালির কাছে মহাদেব যেন ঘরের ছেলে। এই স্ফীত মধ্যপ্রদেশ, সরলসাধা মনের বড় ছেলেটি যেরকম সংসারের সকলের ভাল রাখার দায়িত্ব নিজের কাজে তুলে নেন, দেবাদিদেব মহাদেবও বিশ্ব সংসারের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। তাই কারও কাছে তিনি স্বামী, কারও কাছে তিনি পুত্র। শিবের মতো আত্মভোলা মানুষকে যুগে যুগে চেয়ে এসেছে হাজার হাজার বঙ্গনারী। মহাদেব নাকি সামান্য বেলপাতা পেলেই তুষ্ট হন। তাঁকে নিয়ে তৈরি হয়েছে কত শত সিনেমা।

বাংলায় ‘বাবা তারকনাথ’ সিনেমার সেই চিরাচরিত গান ‘ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও’ যুগের পর যুগ পেরিয়েও শ্রাবণ মাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়ে গিয়েছে মানব মননে। শ্রাবণে মহাদেবকে তুষ্ট করার জন্য অনেকেই দণ্ডী কাটেন। প্রচূড় জনসমাগম হয় তারকেশ্বর, বৈদ্যনাথ ধামের মতো স্থানগুলিতে। সাধারণত দণ্ডী কাটতে দেখা যায় মন্দিরের কিছু দুর থেকে। পশ্চিমবঙ্গ থেকেও বাঁক কাধে নিয়ে তারকেশ্বরের দিকে চলেন বহু মানুষ, বৈদ্যনাথ ধামে যান সেখানকার স্থানীয়রা। কিন্তু পূর্ব বর্ধমানের দীপ বাগের এক কথা। ২১ বছর বয়সী এই তরুণ পণ করেছেন পায়ে হেঁটে যাবেন তামিলনাড়ুর আদি যোগী মহাদেবের মন্দির। বর্ধমান থেকে তামিলনাড়ু, পায়ে হেঁটে পাড়ি দেবেন ২০৯৫ কিলোমিটার পথ। পথে নানা বাধা বিঘ্ন। সেসব তুচ্ছ করে শুধু বাবার নাম স্মরণ করে দীপ বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে।

পূর্ব বর্ধমানের ভাতার থানার প্রত্যন্ত গ্রাম সেরুয়া। সেখানেই বাড়ি দীপ বাগের। দীপের ইচ্ছা তিনি বাড়ি থেকে তামিলনাড়ু যাবেন দণ্ডী কেটে। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন দীপ। বর্ধমান থেকে কলকাতা আশ্বতে লেগে গিয়েছে ২৩ দিন। শুধু রাত্রিবেলা দণ্ডী কাটা বন্ধ রেখেছেন। দিনের গোটা সময়টায় বর্ধমান থেকে কলকাতা দীপ এসেছেন দণ্ডি কেটে।

ছোট থেকে ভোলানাথের ভক্ত দীপ। ভূতনাথের জন্য তিনি সবকিছু করতে পারেন। ছেলে এহেন কীর্তির সবটাই জানেন তাঁর বাবা মা। তাঁরাও তাই ছেলের পাশে রয়েছেন। সেই সঙ্গে বর্ধমানের প্রশাসন থেকে শুরু করে কলকাতার নাগরিক- সকলেই তাঁর সঙ্গ দিয়েছেন। তবে সবচেয়ে বেশি মনোবল দীপ পেয়েছেন বাবার ভক্তদের কাছ থেকে। আরও বহু লোক আসছেন তার সঙ্গে, প্রত্যেকেই উৎসাহ দিচ্ছেন ২১ বছরের এই তরুণটিকে।

বহু পথ অতিক্রম করে দীপ একসময় নিশ্চয়ই পৌঁছাবেন আদিযোগীর কাছে। এখনও বহু ক্রোশ দূর তাঁর লক্ষ্য, হবে অসহ্য শারীরিক পরিশ্রম। তবে সে’সব পরোয়া করতে নারাজ ২১ বছরের তরুণ। তিনি জানেন ‘ব্যোম ব্যোম তারক ব্যোম, ভোলে ব্যোম তারক ব্যোম’র নামে তিনি ঠিক পার হয়ে যাবেন ২০৯৫ কিলোমিটার পথ।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী