গ্যাসের সিলিন্ডার সংকটে ভোগ বন্ধের সিদ্ধান্ত তমলুকের বর্গভীমা মন্দির কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: যুদ্ধের প্রভাব রান্নার গ্যাসে।রান্নার গ্যাসের সিলিন্ডার সংকটে এই প্রথম ভোগ বন্ধের সিদ্ধান্ত তমলুক বর্গভীমা মন্দির(Bargavima Temple) কর্তৃপক্ষের।ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ভারতে।বাণিজ্যিক গ্যাসের সংকটের জেরে দেশজুড়ে হাজার হাজার হোটেল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেশ পৌঁছেছে এই রাজ্যের জেলাগুলোতেও।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বর্গভীমা মন্দির সতীর ৫১ পীঠের এক পিঠ। প্রতিনিয়ত ভোগ হয় মায়ের এবং পুণ্যার্থীদের জন্য ভোগ বিতরণ ও খাওয়ানোর ব্যবস্থা থাকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সংকট(Gas Crisis)।

তাই মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে ,আগামী ২১ শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ। যারা বুকিং করেছেন তাদেরও ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে মায়ের ভোগ গ্যাস সংকটের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। যদি গ্যাস পাওয়া যায় তারপর পুনরায় আবার ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করবে মন্দির কর্তৃপক্ষ। যদিও ভক্তরা জানান যে আমরা অনেক আশা নিয়ে অনেক দূর দুরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় আসি।

যদি না ভোগ পাই নিরাশ হয়ে বাড়ি যাবো। তাই দ্রুত রান্নার গ্যাস সিলিন্ডার সংকট সমাধান করে আমাদের ভোগের ব্যবস্থা করুক।এতদিন ওই মন্দিরে দূরদূরান্ত থেকে আসা ভক্তরা বসে প্রসাদ পাওয়ার যে সুযোগ পেতেন তা আপাতত বন্ধ হয়ে গেল। শুধু মন্দির নয়, একের পর এক খাবারের দোকান, রেস্তোরাঁ সব বন্ধ হয়ে যাচ্ছে। অটো চলাচলেও সংকট দেখা দিয়েছে। পেট্রোল-ডিজেলের লিটার প্রতি দাম বেড়ে গিয়েছে। সব মিলিয়ে আমজনতার সামনে এক চরম পরিস্থিতি উপস্থিত হয়েছে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?