চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাঁচড়াপাড়ার মুকুলের বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গ  রাজনীতির  ‘চাণক্য’ মুকুল রায়। তাই ভোট আসতেই তাঁকে স্মরণ করেন বিভিন্ন দলের নেতারা। বর্তমানে  শারীরিক অসুস্থতা কারণে মুকুল রায় এখন বাড়ি থেকে বেড়তে পারেন না। সেই জন্যই লোকসভা নির্বাচনের আগে তাঁর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে এলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।  জানা গিয়েছে, প্রায় আধ ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন তিনি। সেই সাক্ষাতের কথা নিজের সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছেন অর্জুন সিং।   তবে কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তা এখন জানা যায়নি।

এদিন মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে অর্জুন বলেন, “মুকুলদা আমার অভিভাবক। উনি সুস্থ আছেন। কথা হল, ভোটের আর্শীবাদ নিতে এসেছিলাম। দলের সঙ্গে পারিবারিক সম্পর্ক আমি মেশাই না। ” এই প্রথম নয় এরআগে দীর্ঘ দিনের বাম সাংসদ তড়িৎ তোপদারের বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিং।

প্রসঙ্গত, একসময় মুকুল রায় ছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।  মুকুল রায় ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। তবে আচমকাই ২০১৭ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন । কিন্তু সেখানে মুকুল রায় মাত্র ৫ বছর থাকার পর ফের ২০২১ সালে তৃণমূলে ফিরে  আসেন। একুশের নির্বাচনে জয়লাভও করেন৷ বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য রাজনীতির ময়দান থেকে খানিকটা নিজেকে সরিয়ে রেখেছেন। কিন্তু, রাজনীতির আঙিনায় চাণক্য বলে খ্যাত মুকুল রায় আশীর্বাদ নিতে ভোলেননি একদা তাঁর ঘনিষ্ঠ একলব্য ব্যারাকপুরের অর্জুন।   

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ