পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় ৩ জন দোষী সাব্যস্ত, আদালতে থেকে ফের গ্রেফতার বাপি

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: ২০২২ সালের ১৩ই মার্চ সন্ধ্যা বেলা প্রকাশ্য রাস্তায় পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনায় সোমবার ব্যারাকপুর আদালত(Barrackpore Court) তিনজনকে দোষী সাব্যস্ত করে। সোমবার হাজির হয় তিনজন অভিযুক্ত অমিত পন্ডিত সঞ্জীব পন্ডিত ও জিয়াউল মন্ডল। সঞ্জীব পন্ডিত জামিনে বাইরে থাকলেও সোমবার আদালতে আসলে তাকে গ্রেফতার করা হয়। বিচারক তাদের দোষী সাব্যস্ত করে এবং আগামী ১৭ তারিখ তিনজনের শাস্তি ঘোষণা করা হবে জানান। নিহত অনুপম দত্তের(Anupam Dutta) স্ত্রী মিনাক্ষি দত্ত জানান ,তার আইনজীবী দোষীরা যাতে আদালতে চিহ্নিত হয় তার জন্য লড়াই চালিয়ে গিয়েছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড চাইছেন তিনি।

অনুপমের ভাই নিরুপম দত্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ২০২২ সালে ১৩ ই মার্চ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আগরপাড়া স্টেশন রোডে সন্ধ্যেবেলা একটি দোকান থেকে বেরিয়ে স্কুটারে ওঠার সময় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে লক্ষ্য করে দুষ্কৃতী গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কাউন্সিলরের। সেই রাতেই অমিত নামে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। বলো পৌঁছে গেছে? পরে গ্রেফতার হওয়ায় বাপি এবং জিয়ারুল। বাপি পরে জামিনে ছাড়া পেয়েছিলেন। সোমবার বাকি ব্যারাকপুর আদালতে হাজির হলে বিচারপতির নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। অনুপম দত্তকে খুনের ঘটনায় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা জানতে পেরেছিল খুনের জন্য সুপারি দিয়েছিলেন বাপি, শুধু তাই নয় একজন দুষ্কৃতীকে এই সুপারি দেওয়া হয়েছিল।

কিন্তু সে কাজ না করায় অমিতকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিকে কলকাতা হাইকোর্ট থেকে বাপি জামিনে ছাড়া পেয়েছিলেন মামলা সাজা নয় পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছিল শেষমেষ বাপি সহ তিনজনকে দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর আদালত। এখন অপেক্ষা ১৭ ডিসেম্বর পর্যন্ত। ঐদিন তিনজনের শাস্তি ঘোষণা করবে আদালত। এদিন দোষী সাব্যস্ত হওয়ার পর বাপিকে যখন আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাকে প্রশ্ন করা হলে তিনি চিৎকার করে বলেন রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হয়েছে এর সঙ্গে স্থানীয় নেতারা জড়িয়ে আছেন। দোষীদের আদালত চিহ্নিত করায় খুশি অনুপম দত্তের স্ত্রী মিনাক্ষী দত্ত(Minakhi Dutta) তিনি দোষীদের উপযুক্ত শাস্তি হবে এটা আশা করেন। তিনি তার কৃতজ্ঞতা জানিয়েছেন সকলকে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি