অপসারিত ব্যারাকপুরের পুলিশ কমিশনার , দায়িত্বে এলেন অজয় ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে তৃণমূল কর্মী সন্তোষ ঠাকুর খুন হওয়ার পরের দিনই ব্যারাকপুর কমিশনারের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে(Alok Rajoria) বদলি করা হল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের দায়িত্বে এলেন ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসার অজয় ঠাকুর(Ajay Thakur)। এর আগে তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) ছিলেন। শনিবার অপরাহ্নে নতুন সিপির দায়িত্ব অজয় ঠাকুরকে দিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। অপরদিকে বর্তমান ব্যারাকপুর কমিশনারের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে বদলি করা হল রাজ্য পুলিশের ডিআইজি (ট্রাফিক) পদে।

এর পাশাপাশি রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তরের দায়িত্বে থাকা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জিকে(Rajnarayan Mukherjee) বদলি করা হয় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর সেকেন্ড ব্যাটেলিয়নের কমানন্ডেন্ট পদে। ব্যারাকপুর কমিশনারেট এলাকায় একের পর এক গুলি ও বোমাবাজির ঘটনায় বর্তমান পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিসের সংলগ্ন পাইপ রোডে গুলি চললে গুলিবিদ্ধ হয়েছিলেন মোঃ ইমদাদ নামে স্থানীয় এক যুবক। এছাড়া শুক্রবার নৈহাটিতে গুলিতে নিহত হন ব্যবসায়ী ও তৃণমূল কর্মী সন্তোষ ঠাকুর। শুক্রবার সন্ধ্যার পর নৈহাটির গৌরিপুর এলাকার রণক্ষেত্রের রূপ নেয়।

ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেন এই খুনের সঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ সমাজবিরোধীরা রয়েছেন। এই খুনের ঘটনায় থারুয়া রাজেশ নামে স্থানীয় এক দুষ্কৃতির নাম উঠে আসে। পাল্টা আসরে নামেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেন জমির দখলদারী নিয়ে এই খুনো খুনি। শুক্রবার রাতে গৌরীপুর এলাকায় বিজেপির এক কর্মীর লজে ভাঙচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। এইসবের মধ্যেই শনিবার বারবেলার পর ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের পদে রথ বদলের কথা ঘোষণা করে নবান্ন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের