স্বামী রাজের হয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শুভশ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: স্বামী রাজ চক্রবর্তীর হয়ে প্রচারে নেমে ব্যাপক সাড়া পেলেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । এর পাশাপাশি তিনি টলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রীও।২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচনে ভোট গ্রহণ হবে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। এবারের বিধানসভা নির্বাচনে সেই রাজ চক্রবর্তীর ওপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। প্রথম দিন থেকেই ব্যারাকপুর বিধানসভার প্রচারে ব্যাপক সাড়া পেয়েছেন রাজ চক্রবর্তী।

রবিবার শেষ বেলার প্রচারে স্বামী রাজ চক্রবর্তীর হয়ে ব্যারাকপুর লালকুঠি থেকে প্রচার সারলেন অভিনেত্রীও স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Suvashree Gangopadhay)। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা আমজনতার বিপুল উচ্ছাস দেখে উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী ও তাঁর স্ত্রী। ব্যারাকপুর লালকুঠি থেকে মিছিল শুরু হয় মাধব নিবাস পর্যন্ত পৌঁছে মিছিল শেষ হয়। যদিও সংবাদমাধ্যমের সামনে কেউ কিছু প্রকাশ না করলেও ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ও তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মানুষের প্রবল উচ্ছ্বাস থেকে যে উচ্ছ্বসিত তা তাদের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই বোঝা গিয়েছে।

জনতার উদ্দেশ্যে তারা ছুঁড়ে দিয়েছেন ফুলের পাপড়ি। হাসিমুখে হাত নেড়ে স্বামীর জন্য ভোট চান সেলিব্রেটি স্ত্রী। কারোর কারোর আবদার মেনে হাত মেলাতেও হয় অভিনেত্রীকে। রবিবাসরীয় প্রচারে রাজ ও শুভশ্রীকে ঘিরে জয় বাংলা শ্লোগানে মুখরিত হয় ব্যারাকপুরের সড়ক পথ। শেষ দফার নির্বাচনে আগে রবিবাসরীয় প্রচারে সকাল থেকেই কলকাতা সহ শহরতলীর একাধিক জেলায় সব রাজনৈতিক দল সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নির্বাচনী প্রচারে। ব্যারাকপুরে রবিবারের বিকেল রাজ চক্রবর্তী প্রচারে ফের উঠে এল উন্নয়ন বড় হাতিয়ার। অপেক্ষা এখন বুধবারের জন্য। ব্যারাকপুরের মানুষ কার পক্ষে রায় দেয় প্রত্যাবর্তন নাকি পরিবর্তন।

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল