‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে খতম করেছে পুলিশ। আর সেই ঘটনায় খুশি আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি জানিয়েছেন, ‘এখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত সরকারের আমলে আমরা যেমন এখনও বিচার পাইনি। আমাদের মুখ্যমন্ত্রী শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পুলিশের বন্দুক নিয়ে তাদের দিকেই তাক করেছিল, তাই গুলি চালিয়েছে পুলিশ। আমি মনে করি, পুলিশ ভাল করেছে। একজন ধর্ষক শেষ হয়েছে। এভাবে যদি পদক্ষেপ করা হয়, তাহলে হয়তো বাচ্চা মেয়েদের বাঁচানো যাবে আগামিদিনে।’ একই সঙ্গে প্রভাসের মায়ের প্রশংসাও করেছেন তিনি। ছেলে কু-কর্মের জন্যই নিজের ফল ভোগ করেছে বলে জানিয়েছেন প্রভাসের মা। আর তাঁর মায়ের এই মন্তব্যের জন্য প্রশংসা করেছেন রত্নাদেবী।

আরও পডুন: চাকরির টোপ, বিয়ের প্রতিশ্রুতি-সহ ধর্ষণের অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বারুইপুরের সূর্যপুরে যে পুকুরের ধার থেকে ধর্ষিতা নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেখানে গতকাল, মঙ্গলবার মধ্যরাতে গিয়েছিল পুলিশ। ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে সঙ্গে নিয়েই গতকাল রাতে যান তদন্তকারীরা। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময়ে অভিযুক্ত প্রভাস হঠাত্‍-ই পালিয়ে যাচ্ছিল। এক পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার জন্য পুলিশ তাকে গুলি করে। পরে হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় প্রভাস মণ্ডলকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বারুইপুর ধর্ষণ ও খুন কাণ্ডে আরও এক অভিযুক্ত কবীর মোল্লাকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়