গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানায় পিটিয়ে মারা হল বাংলার শ্রমিককে

Share:

নিজস্ব প্রতিনিধি, বাসন্তি ও বসিরহাট : বাড়ির লোকের মুখে হাসি ফোটাতে তিনি দু বছর আগে গেছিলেন হরিয়ানাতে।আজ তিনি ফিরছেন। কিন্তু তবু পরিবারের মুখে হাসি নেই। তিনি ফিরছেন একদম কফিন বন্দি হয়ে।দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তি থানার(Basanti P.S.) সাঘির মল্লিক হরিয়ানায় গেছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ বাবা, মা, ভাই, বোন স্ত্রী আর তিন বছরের একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা। গত ২৭শে অগস্ট একদল গো রক্ষকের অমানুষিক হিংসার বলি হন সাগির মল্লিক। তিনি গো- মাংস ভক্ষণ করছেন এই সন্দেহে তাকে পিটিয়ে মারা হয়। শুক্রবার তার দেহ ফিরছে গ্রামের বাড়িতে।

হরিয়ানা পুলিশ(Hariyana Police) সূত্রে জানা গেছে, যে এই অপরাধে জড়িত থাকার জন্য প্রায় ৮ জন ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যান পর্ষদের তরফ থেকে তার ভাই বাবুর আলী মল্লিক এর সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পরিবারের মানুষ এখন অন্তেষ্টি ক্রিয়ায় ব্যস্ত আছেন ।তাই দু একদিন পরে তার পরিবারের সঙ্গে এ ব্যাপারে কল্যান পর্ষদ আবার যোগাযোগ করবে।”ওই পরিবারটির পাশে সমস্ত রকম সাহায্য ও সহযোগিতা নিয়ে দাঁড়াবে কল্যাণ পর্ষদ। অন্যদিকে,বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ভিন জেলার নির্মাণ শ্রমিকের,তদন্তে পুলিশ।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট (Bashirhat)মহকুমার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের নজর নগর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় ,মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকার বাসিন্দা ২৩ বছরের এস কে সাফিউদ্দিন নির্মাণ শ্রমিকের কাজ করতে এসেছিলেন হাড়োয়া থানার অন্তর্গত নজরনগর এলাকাতে। একটি নির্মীয়মান জলের ট্যাংকে কাজ করার সময় হঠাৎই বিদ্যুৎ স্পৃষ্ট হয় ২৩ বছরের এস কে সাফিউদ্দিন ।তারপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী