বাসন্তীতে গামছার ফাঁসে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীতে স্ত্রীকে গামছার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার(Basanti P.S.) অন্তর্গত কৃষ্ণনগর(Krishnanagar) এলাকায়।মৃত বধুর নাম ময়না মোল্লা(৩২)। ধৃত স্বামীর নাম মইদুল মোল্লা। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাসন্তী থানার পুলিশ বধুর দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত প্রায় ১৫ বছর আগে বাসন্তীর কৃষ্ণনগরের মইদুলের সাথে বাসন্তীর আঠারোবাঁকির ময়নার(Mayna) বিয়ে হয়। দম্পতির এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

অভিযোগ মইদুল একাধিক মহিলার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল। সেই খবর জানতে পারেন মইদুলের স্ত্রী ময়না।প্রতিবাদে সরব হয়। ইদানিং বেশকিছু দিন এমন ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদ সোমবার রাতে চরমে ওঠে। মইদুল (Maidul)তার স্ত্রীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। সকাল হতেই থানায় গিয়ে ঘটনার কথা স্বীকার করে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে ঠিক এই বাসন্তীতে বৌদির গলা বটি দিয়ে কেটে মুন্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ করেছিল এক যুবক। আবারো আরেকটি ঘটনা এলাকায় ঘটায় এলাকার মানুষ চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে রয়েছে । ক্রমাগত সমাজে এই ধরনের অপরাধ বৃদ্ধি পাওয়ায় চিন্তিত মনস্তত্ত্ববিদরা। তারা মনে করছেন স্বামী – স্ত্রীর মধ্যে দৃঢ় বিশ্বাস তা তলা নিতে এসে ঠেকেছে বর্তমানে। তার দরুন এই ধরনের অপরাধমূলক ঘটনা ক্রমাগত ঘটছে।ধৃত স্বামীকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, দক্ষিণবঙ্গ থেকে শহরে ফিরছে ভ্যাপসা গরম

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম