বসিরহাট মার্কেটের পিছন থেকে তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট পৌরসভা পরিচালিত মার্কেটের পিছন সানশেড থেকে তিনটি তাজা বোমা উদ্ধার ।ঘটনা স্থলে বসিরহাট থানার পুলিশ। তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভা(Bashirhat Municipality) ইছামতি ব্রিজের সামনে ইটিন্ডা রোডের পাশে ইছামতি নদীর(Ichamoti River) ধারে পৌরসভা পরিচালিত যে মার্কেট রয়েছে বিশাল দ্বিতল বিল্ডিং, তার পিছনের সানশেডে কালো ক্যারিব্যাগে তিনটি তাজা বোমা দেখতে পান ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়ে পথ চলতি মানুষজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে বোমা তিনটি উদ্ধার করে ।পরে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা এই বোমা রাখল সানশেড ওপরে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ।

এদিকে, সিএএ(CAA) বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এই আইনের বিরোধিতা করে আসছিল, গতকাল মতুয়া মহা সঙ্গের সংঘাতীপতি মমতা বালা ঠাকুর(Mamatabala Thakur) মতুয়াদের সঙ্গে নিয়ে গাইঘাটা প্রতিবাদ মিছিল করেন ৷ ফের শনিবার দুপুরে গাইঘাটা থানার (Gaighata P.S.)সামনে টায়ার চালিয়ে বিক্ষোভ অবরোধে সামিল হন মতুয়া ভক্তরা ৷

বিক্ষোভকারীরা জানিয়েছেন তারা শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই অবরোধ করেছে নিঃশর্ত নাগরিকত্ব দাবীতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ৷গাইঘাটা থানার সামনে এই অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয় প্রায় আধাঘন্টা অবরোধ চলার পর গাইঘাটা থানার পুলিশ এসে কথা বললে অবরোধ উঠে যায় ৷

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের